Sunday, June 14, 2026

পঞ্চম দফায় অশান্ত বর্ধমান, মাথা ফাটল পোলিং এজেন্টের

Date:

Share post:

পঞ্চম দফা ভোটের দিন সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছে রাজ্যে। মোট ৬ টি জেলার ৪৫ টি আসনে চলছে ভোট গ্রহণপর্ব। এরই মধ্যে ভোটের শুরুতেই উত্তেজনা ছড়াল বর্ধমান উত্তর কেন্দ্রের সরাইটিকরির ভাসপাড়াতে। বিজেপির অভিযোগ, ভোট কেন্দ্রে যাওয়ার সময়ে তাদের এজেন্টের মাথা ফাটিয়ে দেয় তৃণমূল। মহিলাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

আক্রান্তের অভিযোগ, ঘটনা ঘটে যাওয়ার ঘণ্টা দুয়েক পরেও কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ কোনও তরফেই কাউকে দেখতে পাওয়া যায়নি। আক্রান্ত জানাচ্ছেন, ঘটনার পর সরাইটিকরির ভাসপাড়া এলাকাতে আতঙ্কের পরিবেশ।

আরও পড়ুন-সল্টলেকের নয়াপট্টিতে সব্যসাচী দত্তকে ঘিরে বিক্ষোভ

বিজেপি-র অভিযোগ, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সরাইটিকর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৭০, ৭১, ৭২ ও ৭৩ নম্বর বুথে তাদের এজেন্টকে মারধর করেছে তৃণমূল। অজিত সরকার ও অজিত সরেন নামে দু’জন জখম এজেন্টকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে।

অন্যদিকে, বর্ধমান দক্ষিণ বিধানসভার দুবরাজদীঘি হাইস্কুলের ৩৭ নম্বর বুথের সামনে ঝামেলা হয়। এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। লাঠি দিয়ে মেরে সন্দীপ দে নামে এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও সব ক’টি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

পশাপাশি মেমারি বিধানসভার মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দিরের ২৩৩ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে বিজেপি-র এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিজেপি। গেরুয়া শিবিরে-র আরও অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী তাদের এজেন্টকে বের করে দেয়। তবে কেন্দ্রীয় বাহিনী সেই এজেন্টকে বুথে বসতে দেয়।

Advt

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...