Tuesday, June 2, 2026

ইস্যু সেই অনুপ্রবেশ, আউশগ্রামের সভা থেকে শাসকদলের বিরুদ্ধে সরব শাহ

Date:

Share post:

রাজ্যে চলছে পঞ্চম দফা নির্বাচন। এই আবহেই শনিবার ভোট প্রচারে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister) অমিত শাহ(Amit Shah)। আউশগ্রামের(Ayushgram) জনসভা থেকে এদিন ফের রাজ্যে অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে শাসকদলের বিরুদ্ধে সরব হয়ে উঠলেন তিনি। জানিয়ে দিলেন, ‘অনুপ্রবেশকারীদের হলো দিদির ভোটব্যাঙ্ক।’ যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করছে শাসক দল তৃণমূল(TMC)।

শনিবার রাজ্য ৩ কর্মসূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এদিন উত্তর ২৪ পরগনার আমডাঙাতে রোড শো করার পাশাপাশি চাপড়া ও আউশগ্রামের জনসভা করেন তিনি। প্রতিটি জনসভা থেকে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে শোনা যায় তাঁকে। আমডাঙার সভা থেকে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অমিত শাহ বলেন, ‘অনুপ্রবেশকারীরাই হল দিদির ভোটব্যাঙ্ক। অনুপ্রবেশকারীদের কখনও আটকাননি দিদি। বাম ও কংগ্রেসও অনুপ্রবেশকারীদের রুখতে ব্যর্থ হয়েছে। কিন্তু বিজেপি সরকার এলেই প্রথমে অনুপ্রবেশকারীদের শক্ত হাতে প্রবেশ বন্ধ করবে।’

এর পাশাপাশি তিনি আরো বলেন, ‘আপনারা কি কাটমানির সরকার চান? আপনারা কি আবারও সিন্ডিকেট সরকার চান? যদি না চান তাহলে ২ মে বিজেপি সরকার গড়ে তুলুন। ২ মে বাংলায় বিজেপি সরকার তৈরি হলেই বাংলার প্রত্যেকটা কন্যা সন্তানকে কেজি থেকে পিজি পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনার ব্যবস্থা বিজেপি সরকার করবে।আপনারা বাংলায় বিজেপি সরকার গড়ে তুললে বিনা বাধায় দুর্গাপূজা হবে এবং প্রত্যেকটা স্কুলেও সরস্বতী পুজো হবে কেউ বাধা দিতে পারবে না।’

আরও পড়ুন:কামারহাটিতে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপ্যাধ্যায়ের উপরে হামলার অভিযোগ

যদিও অমিত শাহর মন্তব্যের তীব্র বিরোধিতা করে তৃণমূলের তরফে জানানো হয়েছে। অনুপ্রবেশ সংক্রান্ত যে অভিযোগ বিজেপি করছে তা সম্পূর্ণ মিথ্যা। সীমান্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিএসএফ। যদি সেখান থেকে অনুপ্রবেশ ঘটে তাহলে সে দায় সম্পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রকের। এনিয়ে তৃণমূলের ঘাড়ে মিথ্যে অভিযোগ দেওয়া কোনোভাবেই উচিত নয়। পাশাপাশি দুর্গাপুজো ও সরস্বতী পুজো মণ্ডপ যে অভিযোগ তুলেছে তা সর্বৈব মিথ্যা বলে দাবি করেছে তৃণমূল। জানানো হয়েছে, বিজেপি এইসব মিথ্যাচার বাংলার মানুষ জানে। ফলে এসব বলে লাভ কিছু হবে না।

Advt

Related articles

টিম ইন্ডিয়ার সংসারে আকিব, নতুন সহকারী পেলেন গম্ভীর

আইপিএল শেষ হওয়ার পরই এবার ফোকাসে আফগানিস্তান সিরিজ। আসন্ন সিরিজের জন্য টিম ইন্ডিয়ার শিবিরে ডাকা হল রঞ্জি ট্রফির...

বাঁশদ্রোণীর ‘অভিযুক্ত’ স্কুলে ফিরবে না আয়ুষের ভাই, পারলৌকিক ক্রিয়া শেষে জানালেন বাবা

১৫ জুন শেষ হচ্ছে স্কুলের গরমের ছুটি। সবাই স্কুলে ফিরলেও আর ফিরবে না আট বছরের আয়ুষকুমার নাথ (Ayush...

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...