Thursday, May 14, 2026

চাপে পড়ে পিছু হটল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, রাজ্য সরকারগুলিকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা

Date:

Share post:

শেষ পর্যন্ত চাপে পড়ে পিছু হটল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক । করোনার ভ্যাকসিনের দামের বৈষম্য নিয়ে বিতর্কে অবশেষে নিজেদের অবস্থান জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ ভারতে তৈরি দু’টি করোনার ভ্যাকসিন কেন্দ্রীয় সরকার ১৫০ টাকায় কিনে তা রাজ্য সরকারগুলিকে বিনামূল্য দেবে বলে জানানো হয়েছে ৷ এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি টুইট করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে কেন্দ্রের জন্য দু’টি ভ্যাকসিনের ক্রয়মূল্য ১৫০ টাকাই থাকবে ৷ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দু’টি ডোজ বিনামূল্যে রাজ্য সরকারগুলিকে সরবরাহ করবে ৷
তবে বেসরকারি হাসপাতালগুলির জন্য নির্ধারিত দাম নিয়ে কোনও মন্তব্য স্বাস্থ্য মন্ত্রকের তরফে করা হয়নি ৷ প্রসঙ্গত, কেন্দ্র ও রাজ্য সরকারের ক্ষেত্রে একই ভ্যাকসিনের ক্রয়মূল্যে বৈষম্য কেন হবে সে নিয়েই বিতর্ক তৈরি হয়েছিল ৷ যা নিয়ে রাজ্যগুলি প্রবল আপত্তি জানিয়েছিল ।

কেন্দ্র রাজ্যগুলিকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বললেও, আসল সমস্যা যা ছিল তা থেকেই যাচ্ছে ৷ রাজ্য সরকারগুলিকে সরাসরি ভ্যাকসিন নিতে হলে ৪০০ টাকা দিয়েই কিনতে হবে ৷ আর তা না করতে পারলে কেন্দ্রের উপর ভরসা করে থাকতে হবে ৷ সেখানে কেন্দ্র যে হারে ভ্যাকসিন পাঠাবে, সেই মতো ভ্যাকসিনেশন হবে রাজ্যে ৷ আর বেসরকারি হাসপাতালের ক্ষেত্রেও নিয়ম একই থাকছে ৷

Advt

 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...