Sunday, June 14, 2026

বিপুল জয়েও কমিশনের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ মমতা, সাংবিধানিক বেঞ্চে নালিশ জানাবে তৃণমূল

Date:

Share post:

ল্যান্ডস্লাইড জয়ের পরও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে বিধানসভা নির্বাচন জয়ের পরে রবিবার সন্ধেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ভয়ঙ্কর পক্ষপাতিত্ব করেছে কমিশন। তাঁর মতে, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী বিজেপির (Bjp) পক্ষ নিয়ে নির্বাচন না করালে গেরুয়া শিবির যে কটা পেয়েছে, সেটুকুও তারা পেত না। এবার নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে অভিযোগ জানাতে সাংবিধানিক বেঞ্চে যাবেন বলেও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন- হারের দুঃখ চেপে মমতাকে জয়ের অভিনন্দন রাজনাথ- নির্মলার

ভোট প্রচারে শেষের দিকে পুলিশ পর্যবেক্ষকদের হোয়াটসঅ্যাপ চ্যাটের তথ্য প্রকাশ করে সুপ্রিমকোর্টে অভিযোগ জানানোর কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের পরেও তিনি কমিশনের বিরুদ্ধে তাঁর ক্ষোভ উগরে দিলেন।

আরও পড়ুন- ৩ বছরে ৩৮ শতাংশ ভোটবৃদ্ধি গেরুয়ার, এবার একাই রুখে দিলেন মমতা

Advt

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...