Friday, May 8, 2026

দিল্লির জন্য ৭০০ মেট্রিক টন অক্সিজেন নিশ্চিত করতেই হবে, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

দিল্লির জন্য ৭০০ মেট্রিক টন অক্সিজেনের (oxygen supply) জোগান নিশ্চিত করতে হবে। তার জন্য যদি গভীর রাত হয়ে যায়, তাও। ৫০০ বা ৫৪৫ মেট্রিক টন হলে সমস্যার সমাধান হবে না। কারণ ৭০০ মেট্রিক টন অক্সিজেনই প্রয়োজন। সম্প্রতি দিল্লি হাইকোর্ট (Delhi High Court) কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল রাজধানীতে ৭০০ মেট্রিক টন অক্সিজেন জোগান দিতে হবে। কিন্তু কেন্দ্র তা পূরণ করতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় সরকারকে আদালত অবমাননার নোটিস পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট। তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট কেন্দ্রকে এই নির্দেশ দিয়েছে ।

সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি এনভি রমন বিষয়টি তুলে দেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এমআর শাহর বেঞ্চের হাতে। সেখানে সুপ্রিম কোর্ট জানায়, দিল্লিতে ৭০০ মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন। যেহেতু হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে, তাই দিল্লিবাসীর কাছে জবাব দিতে বাধ্য তারা। পাশাপাশি na কেন্দ্রের কাছে সুপ্রিম কোর্ট জানতে চায়, কীভাবে দ্রুত ৭০০ মেট্রিক টন অক্সিজেন পৌঁছে দেওয়া সম্ভব , তা জানাতে হবে আদালতকে।

যদিও কেন্দ্রের তরফে দাবি জানানো হয়েছিল,৭০০ নয় দিল্লিকে ৫০০ টন অক্সিজেন দিলেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু সুপ্রিম কোর্ট এই দাবি নাকচ করে দিয়ে সাফ জানিয়ে দিয়েছে, ৭০০ টনের নির্দেশ রয়েছে ৭০০ টনই দিতে হবে। ৫৫০ টনে সমস্যার সমাধান হবে না। বিকেল ৫টার মধ্যে কেন্দ্রকে অক্সিজেনের উৎস জানানোরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্র অক্সিজেনের সরবরাহ সম্পর্কে জানানোর পর দেশের সর্বোচ্চ আদালত সাফ জানিয়েছে, রাতের মধ্যে ৭০০ মেট্রিক টন অক্সিজেনের জোগান নিশ্চিত করতে হবে। ৫০০ বা ৫৪৫ মেট্রিক টন হলে সমস্যার সমাধান হবে না।

Related articles

ব্রিগেডে নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে যানজটের আশঙ্কা: নির্দেশিকা জারি পুলিশের

শনিবার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ সভা। নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচল নিয়ন্ত্রণে...

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ! গ্রেফতার ৯

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লির (Delhi) মন্দির, নামী ধাবা এবং...

শনিবার শপথ: মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম ঘোষণা শাহর

জল্পনার অবসান। বাংলায় প্রথমবার সরকার গঠন করার আগে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত...

‘৫০১’ লিখে সুখবর দিল আরাত্রিকা, শুভেচ্ছার বন্যা সমাজ মাধ্যমে

জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশের দিনটা প্রত্যেক পড়ুয়ার কাছেই গুরুত্বপূর্ণ। তেমনই আজকের দিনটা গুরুত্বপূর্ণ ছিল সারেগামাপা খ্যাত...