Friday, May 15, 2026

এবার দিলীপকে ‘ফিটার মিস্ত্রি’ বলে আক্রমণ, তলব দিল্লির

Date:

Share post:

দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন তথাগত রায়(Tathagata Roy)। বিধানসভায় দলের অভিনেত্রী প্রার্থীদের আক্রমণ করার পর এবার সরাসরি বোমা বর্ষণ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে(Dilip Ghosh) লক্ষ্য করে। বললেন, এইট পাশ ফিটার মিস্ত্রী যদি দলের দায়িত্ব পায়, তাহলে এর চাইতে ভাল কিছু হতে পারে না। এরপরেই দিল্লির শীর্ষ নেতৃত্ব তাঁকে ডেকে পাঠিয়েছেন বলে নিজেই জানান ট্যুইটারে।

ভোটের ফল বেরনোর আগে থেকেই দলের প্রাক্তন রাজ্য সভপতি সেলেব প্রার্থীদের বিরুদ্ধে সরব হন। তাদের ‘নগর নটী’ বলেছেন, জলকেলি করে হার উপহার দিয়েছেন বলে প্রথম এপিসোড শুরু করেন।

তথাগত দ্বিতীয় এপিসোডে দলের নেতৃত্বকে আক্রমণ করেন। এবার তৃণমূল থেকে আসা নেতাদের জঞ্জাল বলে আখ্যা দিয়ে বলেন, এদের কারা প্রার্থী করল? রাজ্য নেতারা জানাবেন?

দলের তরফ থেকে উত্তর না পেয়ে সরাসরি আক্রমণ দিলীপ ঘোষকে। বললেন, এইট পাশ ফিটার মিস্ত্রি দলের দায়িত্ব পেলে এই সর্বনাশই হবে। দিলীপ পলিটেকনিক পাশ করেছিলেন বলেই কী ফিটার মিস্ত্রী বলে তাঁকে কটাক্ষ?

কেন এমন কটাক্ষ করছেন তথাগত? আসলে রাজ্যপালের দায়িত্ব ছেড়ে রাজ্যে ফিরে এসেছিলেন প্রার্থী বা দলের মুখ হওয়ার ইচ্ছা নিয়ে। কিন্তু সে ইচ্ছা সম্পূর্ণ হয়নি। বিধানসভা ভোটে তাঁকে প্রার্থী করা হয়নি। এমনকী দলের প্রচারেও তাঁকে বিশেষ পাত্তা দেওয়া হয়নি। তাই ফল বেরনোর পর শুরু হয় তাঁর বিষোদগার। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় নেতৃত্ব উপেক্ষা করায় মাত্রা বাড়িয়ে দেন। এরপরই দিল্লি থেকে ডাক আসে। এখন দেখার দিল্লি থেকে দলীয় নেতৃত্বের ধমক খেয়ে রাজ্যে ফেরেন, নাকি ঝুলিতে কিছু উপঢৌকনও জমা পড়ে!!!

Advt

Related articles

ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীরা: শনি থেকেই জেলায় জেলায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম

রাজ্যে বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপি কর্মীদের সংযত থাকার বার্তা বিজেপি শীর্ষ নেতৃত্ব দিলেও তাতে যে কোনও কাজ...

NEET প্রশ্ন ফাঁসের মূলচক্রী গ্রেফতার: পরীক্ষা বাতিলে আত্মঘাতী অন্তত ৩

শেষ পর্যন্ত নিট ২০২৬ পরীক্ষার প্রশ্ন ফাঁসের মূল চক্রীর সন্ধান পেল সিবিআই। বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনে থেকেই প্রশ্ন...

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...