Tuesday, April 21, 2026

দুবরাজপুরে রাজনৈতিক হিংসায় মৃত তৃণমূল কর্মী, আহত ৯, অভিযোগের তির বিজেপির দিকে

Date:

Share post:

নির্বাচন পর্ব শেষ হয়ে যাওয়ার এতদিন পরেও রাজনৈতিক হিংসায়(political violence) লাগাম টানা যাচ্ছে না কোনোভাবেই। এদিন ফের দুবরাজপুরের মুক্তিনগরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর(TMC workers)। ঘটনার জেরে আহত হয়েছেন আরো ৯জন তৃণমূল কর্মী। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। নৃশংস এই রাজনৈতিক হিংসায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির(BJP) দিকে।

আরও পড়ুন:বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে করোনা চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রী স্ট্যালিনের

তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে শুক্রবার রাতে মুক্তিনগর গ্রামে পরিকল্পিত হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় তৃণমূল কর্মীদের। পাশাপাশি শুক্রবার রাতের পর শনিবার সকালে দুবরাজপুরের পাঁচড়া গ্রামে তৃণমূলের পার্টি অফিস আগুন লাগানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এক তৃণমূল কর্মীকে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। যদিও বিজেপির তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

উল্লেখ্য, একমাস ধরে চলা ভোটের পর, ২মে ফল ঘোষণা হয়েছে। যেখানে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য সরকার গঠন করেছে।এরপর থেকেই রাজ্যের নানান জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে। বহু জায়গাতেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দাঁড়া আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মীরা। অন্যদিকে ভোট-পরবর্তী হিংসাকে হাতিয়ার করে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। হিংসার একের পর এক ভুয়ো ভিডিও ও ছবি ভাইরাল করা হয়েছে বিজেপির তরফে। অভিযোগ উঠেছে নির্বাচনে হারের পর বেপরোয়া হয়ে উঠেছে বিজেপি। যার জেরে একের পর এক ভুয়ো ভিডিও ছড়িয়ে পরিকল্পিত অশান্তি বাধানোর চেষ্টা করছে তারা।

Advt

Related articles

ভোটবঙ্গে বাইক চালানোয় নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের!

ভোটমুখী বাংলায় মানুষের রুজি- রুটিতে কোপ কমিশনের (ECI)! আগামী ২৩ প্রথম দফা নির্বাচনের আগে বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানাল,...

ট্যাঙ্ক নামান, আমরাও দেখি: কেন্দ্রীয় বাহিনীর ‘অপব্যবহার’ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের

২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে নির্বাচন কমিশন রাজ্যজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এই...

বেড়ানোয় কাঁচি কমিশনের, দিঘা-মন্দারমণি- তাজপুর ছাড়ার নির্দেশ পর্যটকদের!

রাজ্যে প্রথম দফা নির্বাচন (first phase of West Bengal election) শুরু হতে আর মাত্র দু'দিন বাকি। তার আগে...

প্রথম দফার ট্রাইবুনালের নিষ্পত্তি! বিকেলে তালিকা প্রকাশ করবে কমিশন

সুপ্রিম নির্দেশ মেনে বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রথম দফা শুরু হওয়ার আগে মঙ্গলবার বিকেলে ট্রাইবুনালে...