Thursday, May 14, 2026

ফের তুঙ্গে রাজ্য-রাজ্যপাল তরজা, রাজভবনে তলব মুখ্যসচিবকে

Date:

Share post:

ভোটের ফলাফল প্রকাশ হতেই রাজ্যে একের পর এক জায়গায় হিংসার ঘটনা অব্যাহত। আর তা নিয়ে এবার তুঙ্গে রাজ্য-রাজ্যপাল তরজা। রাজ্যপাল জগদীপ ধনকড়ের অভিযোগ, রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছেই। কিন্তু রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে কোনও রিপোর্ট নেই। হিংসা নিয়ে রিপোর্ট দিতে ব্যর্থ স্বরাষ্ট্রদফতরের অতিরিক্ত মুখ্যসচিব এইচ এস দ্বিবেদী। তাই শনিবার সন্ধে ৭ টায় রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে তলব করেছেন রাজ্যপাল। ধনকড় এদিন পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ত্রুটি বলেও উল্লেখ করেছেন।

আরও পড়ুন-জয়পুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করা রিটার্নিং অফিসারের কম্পালসরি ওয়েটিং

শনিবার রাজ্যপাল ট্যুইট করে লিখেছেন, “রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে। এই সরকারের সময় এ ধরণের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। উপেক্ষা করা যায় না। অথচ রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে কোনও রিপোর্ট নেই। এটা মানা যায় না।”

ভোটের ফল প্রকাশ হতেই ভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছেই। এই পরিস্থিতিতে খোঁজ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেছিলেন রাজ্যপাল ধনকড়কে। এরপর রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু সেই রিপোর্ট এখনও জমা পড়েনি রাজভবনে এমনটাই অভিযোগ রাজ্যপালের। পাশাপাশি তিনি বলেছেন, রাজ্য পুলিশের ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনারের রিপোর্টও তাঁর কাছে জমা করেননি এইচ এস দ্বিবেদী।

Advt

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...