Sunday, March 15, 2026

আপাতত বিদেশ যেতে পারছেন না খালেদা জিয়া; রাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায় পরিবার

Date:

Share post:

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে তার পরিবারের পক্ষ থেকে করা আর্জি মঞ্জুর করল না সরকার। এই কারণে আপাতত বিদেশ যেতে পারছেন না তিনি। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান। তিনি বলেন, ‘আইন মন্ত্রণালয় যে মতামত দিয়েছে তাতে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার আবেদন আমরা মঞ্জুর করতে পারছি না।’

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে গত বুধবার সরকারের কাছে আবেদন করে তার পরিবার। কিন্তু আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে- সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির দেশের সীমানার বাইরে যাওয়ার বা পাঠানোর কোনো সুযোগ আইনে নেই। এক্ষেত্রে খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত। তাকে বিদেশে পাঠাতে হলে আগে দণ্ড মুকুব করতে হবে। আদালত যেহেতু তাকে সাজা দিয়েছেন তাই তার দণ্ড মুকুবের একমাত্র ক্ষমতা আছে রাষ্ট্রের। এখন রাষ্ট্রই তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন- নারদে ববিদের চার্জশিটে সায়, টুইটে ঢাক পেটালেন ধনকড়

Advt

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...