Monday, May 11, 2026

দেশে একদিনে সুস্থ হয়েছেন সাড়ে ৩ লক্ষের বেশি, কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

Date:

Share post:

টানা ৪ দিন আক্রান্তের গণ্ডি ৪ লক্ষ পার করার পর সোমবার খানিকটা কমল দৈনিক সংক্রমিতের সংখ্যা। রবিবারের তুলনায় কমেছে মৃত্যুর সংখ্যাও। রবিবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ৮১৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৫৪। রবিবার দেশে মৃত্যুর সংখ্যা ছিল ৪ হাজার ৯২।

এই মুহূর্তে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ৪৫ হাজার ২৩৭। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ২ কোটি ২৬ লক্ষ ৬২ হাজার ৫৭৫ জন। মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ১১৬ জনের। দেশে করোনায় টিকাকরণ হয়েছে ১৭ কোটিরও বেশি।

আরও পড়ুন-লকডাউনে না-মানুষদের সাহায্যে ৬০ লক্ষ টাকা বরাদ্দ ওড়িশা সরকারের

লকডাউন চলছে দিল্লি, কর্ণাটক, কেরল, তামিলনাড়ুর মতো বেশ কয়েকটি রাজ্যে। এই রাজ্যগুলিতে দৈনিক সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। ইতিমধ্যেই দিল্লিতে বন্ধ হয়েছে মেট্রো পরিষেবা। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৪১ জন। মৃত্যু হয়েছে ১২৪জনের। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছে ১৮ হাজার ৪৫৪ জন।

Advt

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...