Saturday, March 14, 2026

দমদমে দুই চিকিৎসক বোনকে নিগ্রহ প্রতিবেশীর

Date:

Share post:

এই একুশ শতকেও প্রতিনিয়ত আমাদের সমাজে নিন্দনীয় এবং ঘৃণ্য ঘটনা ঘটে চলেছে। যেমন সম্প্রতি ঘটল দমদমে । ২ চিকিৎসক বোন (doctor sisters ) তাঁদের প্রতিবেশীদের হাতেই দিনের-পর-দিন লাঞ্চিত হতে হতে একদিন তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছল। দুই চিকিৎসক বোনকেই শারীরিকভাবে নিগ্রহর শিকার হতে হল প্রতিবেশীদের হাতেই। আক্রান্ত হলেন দুই চিকিৎসক বোন। কী ঘটেছিল? ঋতুপর্ণা বিশ্বাস, দীপান্বিতা বিশ্বাস । দমদম মল রোডের বাসিন্দা। দুই বোন দু’জনই চিকিৎসক। অভিযোগ, চিকিৎসক দুই বোনকে ঘটি ছুঁড়ে মারা হয়। মেরেছেন ওই একই আবাসনের এক বাসিন্দা অনিতা জায়সাওয়াল। অভিযোগ চিকিৎসক দুই বোনের এক বোনকে রোজ হাসপাতালে যাওয়ার সময় অনিতা জায়সাওয়াল নানা ভাবে অপমান করতেন। আর আজকে তাঁরা দুই বোন এক সঙ্গেই লিফটে করে নামছিলেন। আজকেও একই অবস্থা হয়। সেই সময় তারা প্রতিবাদ করলে তাদের ঘটি ছুড়ে মারা হয়। এরপরই দমদম থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন জয়সাওয়াল দম্পতি।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...