Wednesday, May 13, 2026

বিজেপির হারের কারণ নিয়ে সেমিনারের বিজ্ঞপ্তি, বিতর্কে জড়ালেন বিশ্বভারতীর উপাচার্য

Date:

Share post:

বিজেপির (Bjp) হারের বিপর্যয় নিয়ে সেমিনার করার বিজ্ঞপ্তি দিয়ে সমালোচনার মুখে বিশ্বভারতীর উপাচার্য (Vice Chancellor)। বিতর্কের জেরে বাতিল হল সেমিনার।

বিশ্বভারতীর ওয়েবসাইটে ‘বাংলায় বিজেপির ভরাডুবি’ বিষয়ে ভার্চুয়াল সেমিনার করার বিজ্ঞপ্তি দেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। সেমিনারের বিষয়বস্তু নিয়ে নিন্দায় সরব হন আশ্রমিক থেকে পড়ুয়াদের একাংশ। “বিজেপির হারের কারণ পর্যালোচনা করবে তাঁদের দিল্লি নেতৃত্ব, বিশ্বভারতীর সেমিনারে এবিষয়ে কেন আলোচনা হবে?” প্রশ্ন তোলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

এরপরেই ওয়েবসাইট থেকে সেমিনারের বিজ্ঞপ্তি সরিয়ে ফেলা হয়। যদিও এই বিষয় নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন:করোনার জের, পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক, ইঙ্গিত সংসদের

এর আগেও বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে বিশ্বভারতীতে গৈরিকীকরণ করার চেষ্টার অভিযোগ ওঠে। তিনি সরাসরি বিশ্ববিদ্যালয় চত্বরে বিজেপি রাজনীতির বীজ বুনতে চাইছেন বলে অভিযোগ করেন আশ্রমিক থেকে পড়ুয়া সকলে। এবার ফের বিজেপিকে নিয়ে সেমিনার করতে গিয়ে বিতর্কে জড়ালেন উপাচার্য।

Advt

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...