Saturday, May 16, 2026

সংক্রমণ মুক্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ

Date:

Share post:

সংক্রমণের কবল থেকে মুক্ত হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। দিল্লির একটি হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। এরপর শ্বাসকষ্ট হওয়ায় দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়েছিল। বড় মেয়ে ও গাড়ির চালকও তার সঙ্গে আক্রান্ত হয়েছিলেন । তারাও ভাল আছেন।

বয়স নব্বই-র দোরগোড়ায়। দিল্লিতে যাওয়ার পর নিউমোনিয়ার মতো উপসর্গ দেখা দিয়েছিল বুদ্ধদেববাবুর। বুকে সর্দি বসে গিয়েছিল, সঙ্গে ছিল কাশিও। তবে করোনা পজিটিভ রিপোর্ট এলেও, সেভাবে উপসর্গ ছিল না প্রবীণ এই সাহিত্যিকের। সমস্ত দুশ্চিন্তার এখন কেটে গিয়েছে । করোনার কবল থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন ‘কোজাগর’-এর লেখক। জানা গিয়েছে, তিনি এখন সারাদিন মনের আনন্দে গান গাইছেন।
তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । দু-একদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

Advt

Related articles

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...

নেতাজি ইন্ডোরে শুরু ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’, কেরিয়ারের দিশা খুঁজতে ভিড় পড়ুয়াদের 

বর্তমান যুগে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক কেরিয়ার নির্বাচন করাই ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সহজ...

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...