Tuesday, May 5, 2026

করোনা মোকাবিলায় আপনি কি স্পুটনিক-ভি টিকা নিতে চান? জেনে নিন দাম

Date:

Share post:

সম্প্রতি, প্রথম দফায় ভারতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রাশিয়ার (Russia) করোনা ভ্যাকসিন (Corona Vaxin) স্পুটনিক-ভি (Sputnik V)। আজ, শুক্রবার তার দ্বিতীয় ব্যাচও চলে আসার কথা। আগামী সপ্তাহ থেকেই ভারতের বাজারে এই টিকা পাওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্র। আর এই পরিস্থিতিতে তারও দামও ঘোষণা হয়ে গেল। ভারতে স্পুটনিক-ভি প্রস্তুতকারী সংস্থা ড.রেড্ডিস ল্যাবরেটরির (Dr Reddy’s Laboratories) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ভারতে তৃতীয় অনুমোদন প্রাপ্ত এই ভ্যাকসিনের ডোজ প্রতি দাম হবে ৯৪৮ টাকা+ ৫% জিএসটি (GST)। অর্থাৎ, স্পটনিক-ভির একটা ডোজ কিনতে খরচ পড়বে প্রায় হাজার টাকা।

প্রথমে বেশি দামে এই টিকা কিনতে হবে। পরে উৎপাদন বাড়লে, টিকার দাম আরও কমতে পারে। হায়দরাবাদে দেওয়া হয়েছে এই টিকার প্রথম ডোজ। বিশেষজ্ঞদের মতে, করোনা প্রতিরোধে ৯১.৬ শতাংশ কার্যকার স্পুটনিক-ভি (Sputnik V)। তবে এটি স্থানীয়ভাবে এটি সরবরাহ করতে পারলে, এর দাম আরও কমার সম্ভাবনা থাকছে।

প্রসঙ্গত, নীতি আয়োগের পক্ষ থেকে ভি কে পল জানান, আগামী সপ্তাহ থেকে খোলা বাজারে মিলবে স্পুটনিক-ভি। জুলাই থেকে ভারতে স্পুটনিক ভি-র উৎপাদন শুরু হবে। প্রথম পর্যায়ে প্রায় ১৬ কোটি স্পুটনিক ভি (Sputnik V) তৈরি করা হবে। পরে রাশিয়া থেকে আরও টিকা আসবে।

উল্লেখ্য, বর্তমানে ভারতীয় বাজারে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকাও সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের পাওয়া যাচ্ছে। এবার স্পটনিক-ভি চলে আশায় কিছুটা হলেও স্বস্তি চিকিৎসক মহলে।

আরও পড়ুন:কোভিড বিধি মেনে মাহেশে অনাড়ম্বর চন্দনযাত্রা

Advt

 

Related articles

‘পরিবর্তনের ফল’, শ্যামপুকুরে তৃণমূলের পার্টি অফিসে হামলার ভিডিও পোস্ট করে মন্তব্য শশীর

ভোটের ফল (Election Result) প্রকাশিত হওয়ার পরই উত্তর কলকাতার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ শ্যামপুকুরে (Shyampukur) অশান্তির ছবি।...

বেলেঘাটায় বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার

বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার ভোটের ফল প্রকাশের দিনই এক তৃণমূলকর্মীর দেহ উদ্ধার বেলেঘাটায়। মৃত যুবকের...

নবান্ন নয়, মহাকরণ থেকেই প্রশাসন চালাতে চায় বিজেপি!

বাংলায় দুই তৃতীয়াংশ ভোটে জিতে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। আগামী ২৫ বৈশাখ মুখ্যমন্ত্রী ও...

ভবানীপুরে ভোটচুরি! গণনাকেন্দ্রের আঁখো দেখা হাল বর্ণনা ফিরহাদ-কন্যার

চিত্রনাট্য সাজানো হয়েছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জোর জবরদস্তি হারাতে। নিজেই চোখের সামনে তা দেখলেন ফিরহাদ কন্যা...