Tuesday, June 23, 2026

অতিরিক্ত বিলের অভিযোগ, এই তিন হাসপাতালে কোভিড রোগী ভর্তির ওপর নিষেধাজ্ঞা

Date:

Share post:

অতিমারি পরিস্থিতিতে অতিরিক্ত বিলের অভিযোগ রাজ্যের তিনটি হাসপাতালের বিরুদ্ধে। ওই হাসপাতালগুলিতে এবার কোভিড রোগী ভর্তির ওপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। সোশ্যাল মিডিয়ায় একাধিক অভিযোগ উঠে এসেছে এই হাসপাতালগুলির বিরুদ্ধে।

রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বেহালার অ্যাপেক্স হাসপাতাল, পার্ক সার্কাসের গুড সামারিটান হাসপাতাল এবং নিউটাউনের উজ্জীবন হাসপাতালে করোনা আক্রান্তদের ভর্তির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ এই তিন হাসপাতালের বিরুদ্ধে অতিমারি পরিস্থিতির সুযোগে অতিরিক্ত বিল করার অভিযোগ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় একধিক অভিযোগ আছে। শুধু তাই নয় এই তিন হাসপাতালের বিরুদ্ধে বহুবার স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ার অভিযোগও রয়েছে।

আরও পড়ুন-চার্জশিট পেশের পরেও হেফাজতের আর্জি কেন? সিবিআইকে প্রশ্ন আদালতের

স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিটির চেয়ারম্যান আরও জানান, সোমবার থেকেই এই আদেশ মানতে হবে এই তিন হাসপাতালকে। গত এক মাসে এই তিন হাসপাতালে কতজন করোনা রোগী ভর্তি হয়েছে? কত টাকা বিল হয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর উপযুক্ত তথ্য এবং প্রমাণ-সহ চাওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে কমিশন। আর তার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advt

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...