Friday, May 15, 2026

আজ শুনানি: ৩ নেতার চিকিৎসা এসএসকেএম-এ, জেলে অসুস্থ ফিরহাদ

Date:

Share post:

নারদ মামলায় ধৃত চার নেতার জামিনের মামলার শুনানি আজ। অসুস্থ হয়ে পড়ায় সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukharjee), মদন মিত্র (Madan Mitra) এবং শোভন চট্টোপাধ্যায় (Shobhan Chatterjee) এসএসকেএম (Sskm) হাসপাতালে চিকিৎসাধীন। প্রেসিডেন্সি জেলে অসুস্থ ফিরহাদ হাকিমও (Firhad Hakim)। সূত্রে খবর, মঙ্গলবার দুপুর থেকে তাঁর জ্বর আসে। দেওয়া হয় প্যারাসিটামল। তবে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে যেতে চান না তিনি। জেল হাসপাতালেই চিকিৎসা করানোর দাবি ফিরহাদের।

সোমবার রাতে, জামিনের নির্দেশে হাইকোর্টের স্থগিতাদেশের পর, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়।

সেখানে অসুস্থ বোধ করায় মঙ্গলবার ভোরে মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ।

পরে সুব্রত মুখোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হল কোনও পরীক্ষা না করিয়ে ফের জেলেই ফিরে যান। পরে ফের হাসপাতালে পাঠানো হয় তাঁকে। তারপরই সেখানেই ভর্তি পঞ্চায়েতন্ত্রী। সুব্রত মুখোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

তিন হেভিওয়েট নেতার করোনা টেস্ট হয়েছে। শারীরিক অবস্থা, চিকিত্‍সা সংক্রান্ত সমস্ত বিষয় বিশদে জেল কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।

আরও পড়ুন:ইজরায়েল-প্যালেস্তাইন সঙ্ঘর্ষে আরব দুনিয়ায় যুদ্ধের আতঙ্ক

 

Advt

Related articles

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...