Thursday, May 14, 2026

ফ্রেঞ্চ ওপেনের প্রথম ম‍্যাচে জয় পেলেন রাফায়েল নাদাল

Date:

Share post:

ফ্রেঞ্চ ওপেনের ( French open) প্রথম ম‍্যাচে জয় পেলেন রাফায়েল নাদাল( rafael nadal)। স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন অ্যালেক্সেই পপিরিনকে।  ম‍্যাচের ফলাফল ৬-৩, ৬-২, ৭-৬ (৭-৩)। ১৩ বার ফ্রেঞ্চ ওপেন বিজয়ীকে এ বারের প্রথম ম‍্যাচে বেগ পেতে হল অনামি অ্যালেক্সি পপিরিনের কাছে। স্ট্রেট সেটে জিতলেও শেষ সেট গড়াল ট্রাইব্রেকারে।

এদিন নাদাল শুরুতে নিজের ছন্দে ছিলেন রাফা। প্রথম দু’টি সেটে নাদাল সহজে জয় পেলেও, তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান অ্যালেক্সেই পপিরিন। নাদালের সার্ভিস ব্রেক করে ৫-২ এগিয়ে যান তিনি। কিন্তু সেখান থেকে লড়াই করে তৃতীয় সেটেও জয় ছিনিয়ে নেন নাদাল। দ্বিতীয় রাউন্ডে নাদাল মুখোমুখি হবেন ফ্রান্সের রিচার্ড গেসকের।

নাদাল জিতলেও হেরে গেলেন ৭টি গ্র্যান্ড স্লামের মালকিন ভিনাস উইলিয়ামস। একাতেরিনা অ্যালেক্সান্দ্রোভার কাছে স্ট্রেট সেটে হারলেন তিনি। ম‍্যাচের ফলাফল ৩-৬, ১-৬। এদিকে অন‍্য ম‍্যাচে মহিলাদের সিঙ্গলসে প্রথম ম‍্যাচে জয় পেলেন অ্যাশলে বার্টি। তিনি হারিয়েছেন বার্নার্ডা পেরাকে। ম‍্যাচের ফলাফল ৬-৪, ৩-৬, ৬-২।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...