Thursday, March 12, 2026

যোগী আদিত্যনাথ ও রামদেবের লেখা বই এবার উত্তরপ্রদেশের কলেজে পাঠ্য হলো

Date:

Share post:

এটাই বাকি ছিলো, এবার তাও হতে চলেছে৷

এক ধাক্কায় ‘বিশিষ্ট শিক্ষাবিদ তথা লেখক’ হয়ে গেলেন
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিতর্কিত যোগগুরু বাবা রামদেব৷

উত্তরপ্রদেশে ফিলোজফি বা দর্শনে যোগী আদিত্যনাথ ও রামদেবের লেখা বই পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোদি সরকারের নতুন শিক্ষানীতি অনুসারেই আদিত্যনাথ এবং রামদেবের লেখা বই অন্তর্ভুক্ত করতে চলেছে উত্তর প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলি।

জানা গিয়েছে উত্তরপ্রদেশের স্নাতক স্তরে ফিলোজফি বা দর্শনে যোগী আদিত্যনাথের লেখা “হঠযোগ কা স্বরূপ” এবং বাবা রামদেবের “যোগ সাধনা ও যোগ চিকিৎসা রহস্য” এই দুটি বই পড়ানো আবশ্যিক করা হয়েছে৷ কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি উত্তরপ্রদেশে কার্যকর করার জন্য যে কমিটি তৈরি হয়েছিলো, সেই কমিটির সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই রাজ্যের সরকারি সূত্রে জানা গিয়েছে৷ ফলে এবার ইউপি’র কলেজেও পাঠ্য হয়ে গেলো যোগী এবং রামদেবের লেখা বই৷

জাতীয় শিক্ষানীতি কার্যকর করা নিয়ে গঠিত বিশেষ কমিটি সুপারিশ করেছে, দর্শণবিভাগের স্নাতক স্তরে যেন এই দুই লেখকের বই পড়ানো হয়। ওই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির নিয়ন্ত্রণে থাকা সব কলেজেই দর্শন বিভাগে এবার পড়ানো হবে দু’ জনের বই। বিশেষ কমিটি বলেছে, যোগী আদিত্যনাথ এবং বাবা রামদেবের লেখা বইগুলির শিক্ষামূলক গুরুত্ব অনেক বেশি৷ ভারতীয়দের ‘যোগ’ সম্পর্কে জ্ঞান থাকা জরুরি৷ ভারতের প্রাচীন এবং আধ্যাত্মিক ইতিহাস জানাও জরুরি। । যোগী এবং রামদেবের বইয়ে এই সব বিষয় রয়েছে বলে দাবি করা হয়েছে। সেকারণেই এই দুই লেখকের বই পাঠ্যে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

ওদিকে জানা গিয়েছে, ইতিমধ্যেই একাধিক কলেজে এই দুই লেখকের বই পড়ানোও শুরু হয়ে গিয়েছে৷ সিলেবাস কমিটি প্রস্তাব করার সঙ্গে সঙ্গে মেরঠের চৌধুরি চরণ সিং বিশ্ববিদ্যালয় যোগী ও বাবা-র লেখা বই পাঠ্যে অন্তর্ভুক্ত করে ফেলেছে। এবং পড়ুয়ারাও পড়া শুরু করে দিয়েছে।

আরও পড়ুন:বাঁধের টাকা নয়-ছয়ে রেয়াত নয়: দুর্নীতির অভিযোগে শুভেন্দু-শিশিরকে ধুয়ে দিলেন অভিষেক

Advt

spot_img

Related articles

মহাকুম্ভের ভাইরাল মোনালিসার ‘লাভ জেহাদ’! বামপন্থী হস্তক্ষেপে বিয়ে মুসলিম প্রেমিকের সঙ্গে 

কুম্ভ মেলা থেকে গ্ল্যামার দুনিয়া ডাক পাওয়া বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা (Maha Kumbh Monalisa) ফের খবরে শিরোনামে। এবার তাঁর...

আজ বাংলার নতুন রাজ্যপাল আর এন রবির শপথগ্রহণ অনুষ্ঠান

রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) অপমানজনক হুইপ জারি করে সরিয়ে...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকার, কেন্দ্র যতই পরিষেবা স্বাভাবিক প্রমাণের চেষ্টা করুক না কেন বাস্তব ছবিটা ঠিক তার বিপরীত।...

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...