Thursday, May 14, 2026

এপিজে হাউসের আগুন নিয়ন্ত্রণে আনতে লড়ছে দমকলের ৮ টি ইঞ্জিন

Date:

Share post:

ফের আগুনের গ্রাসে পার্কস্ট্রিটের অফিস বিল্ডিং । মঙ্গলবার বেলায় এপিজে হাউসের পাঁচতলায় আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন।ওই বিল্ডিংয়ে একাধিক অফিস রয়েছে । ব্যাঙ্ক, দোকানও রয়েছে। আগুন লাগার সময় বিল্ডিংয়ে খুব বেশি লোকজন উপস্থিত ছিলেন না। তাঁদের প্রত্যেককে দমকলকর্মীরা নিরাপদে বাইরে বের করে আনেন।

এপিজে হাউসের পাঁচতলায় এই আগুন লাগার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপাতত আটটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনার চেষ্টা করছে। যদিও এখনও তা নিয়ন্ত্রণে আসেনি। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করছেন দমকলকর্মীরা।
বিল্ডিংয়ে জানালার কাঁচ ভেঙে আগুনের উৎসস্থলে যাওয়ার চেষ্টা করছেন দমকলকর্মীরা । তারা জানিয়েছেন, উৎসস্থলে পৌঁছাতে পারলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে । পার্কস্ট্রিট থানার পুলিশও দমকলকর্মীদের সঙ্গে হাত মিলিয়েছেন।

দমকল মন্ত্রী সুজিত বসু বলেন , পাঁচ তলায় যে আগুন লেগেছে সেখানে একটি ওষুধ সংস্থার অফিস ছিল । দ্রুত দমকলকর্মীরা সবাইকে বার করে নিয়ে আসে, কেউ হতাহত হয়নি।

Advt

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...