Friday, June 26, 2026

রাজ্যে আরও কমল দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল সুস্থতার হার

Date:

Share post:

দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও কমছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে রাজ্যে আরও কিছুটা কমল নতুন কোভিড আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণ নেমে এলো ৫ হাজারের নিচে।

শুক্রবারের রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৮৩ জন। রাজ্যে এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৫২ হাজার ৯৮৭। অন্যদিকে, একদিনে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩২১ জন। বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণের অ্যাক্টিভ কেস ১৫,১৯২ জন। সুস্থতার হার ৯৭.৮০। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৮৯ জনের। গতকালের সংখ্যাটা ছিল ৮৭।

স্বস্তি দিয়ে রাজ্যের সঙ্গে সংক্রমণের হার দ্রুতগতিতে কমছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা-সহ বাকি জেলাতেও। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দৈনিক আক্রান্তের ৪২২। গত ২৪ ঘণ্টায় শহরে মারা গিয়েছেন ২০ জন। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে ১ হাজারের নীচে। একদিনে ৭৯২ জন আক্রান্ত হয়েছেন এবং ২০ জনের মৃত্যু হয়েছে এই জেলায়। রাজ্যের অনান্য জেলাগুলিতেও পাল্লা দিয়ে কমছে করোনা সংক্রমণ।

আরও পড়ুন- মুকুল রায়ের দলবদলকে কার্যত উপেক্ষা করলেন দিলীপ ঘোষ

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...