Saturday, May 16, 2026

আমি বাড়ি যাব: মুকুলের তৃণমূলে ফেরা নিয়ে মিমের বন্যা নেট দুনিয়ায়

Date:

Share post:

প্রায় সাড়ে তিন বছর পর পদ্ম ছেড়ে ঘাসফুলে ফিরলেন মুকুল রায় (Mukul Ray)। এই খবরে তোলপাড় বঙ্গ রাজনীতি। একই সঙ্গে তোলপাড় নেটমাধ্যমও। শুভ্রাংশুকে সঙ্গে তৃণমূলে মুকুলের প্রত্যাবর্তনে মিমে ছয়লাপ ভার্চুয়াল ওয়ার্ল্ড। তাতে মুকুলের পাশাপাশি বাদ পড়েননি অমিত শাহও (Amit Shah)।

মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা ছিল। বিশেষ করে, মুকুল-জায়াকে দেখতে তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) হাসপাতালে যাওয়ার পরে। সেইসময় প্রকাশ্যেই অভিষেকের সেই সৌজন্য ও আন্তরিকতার প্রশংসা করেন শুভ্রাংশু রায়। শুক্রবার দুপুরে সপুত্র তৃণমূলে যোগ দেন মুকুল রায়। আর সেই থেকেই মিমের বন্যা বইতে শুরু হয় নেট দুনিয়ায়।

সবচেয়ে বেশি ভাইরাল (Viral) হয়েছে যে মিমটি, সেটি হল, ‘সোনার কেল্লা’-র শেষ দৃশ্য। ছোট্ট মুকুলের ছবি এবং সংলাপ, ‘‘আমি বাড়ি যাব।’’ মুকুল রায়ের প্রত্যাবর্তনে সামান্য রদবদল ঘটিয়ে ফিরে আরও একটি মিম নজরে পড়েছে, যাতে প্রশ্ন করা হয়েছে, ‘মুকুল তুমি ফিরলে কেন?’ উত্তর এসেছে, ‘ওটা দুষ্টু লোক।’

 

বুধবারই, ব্যক্তিগত জীবন নিয়ে বোমা ফাটিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। জানিয়েছেন, নিখিল জৈনকে তিনি বিয়ে করেননি, তাঁর সঙ্গে ‘লিভ ইন’ করেছিলেন, সুতরাং বিবাহবিচ্ছেদের প্রশ্নই আসে না। সেই সূত্রে একটি মিম তৈরি হয়েছে। সেই বক্তব্য থেকে শব্দবন্ধ ধার করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিজের ওয়ালে লিখেছেন, “বিজেপিতে আমি যোগ দিইনি। লিভ-ইন করছিলাম। বিজেপি ছাড়ার কোন প্রশ্নই আসে না
– ইতি মুকুল রায়”।


কোনটায় আবার দেখা যাচ্ছে আকাশ থেকে সারিবদ্ধ তৃণমূলের প্রতীক লাগানো হেলিকপ্টার ল্যান্ড করছে সঙ্গে লেখা করছে। লেখা রয়েছে, “মুকুল রায়ের ছেলেরা ফিরছে”।

অমিত শাহর হাত ধরেই বিজেপিতে গিয়েছিলেন মুকুল। একটি মিমে দেখা যাচ্ছে অমিত শাহর কাঁধে হাত রেখে মুকুল রায় বলছেন, “আপনার সঙ্গে একটু রসিকতা করলাম”। মুকুল রায়ের তৃণমূলের ফেরা রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ একদিকে যেমন তার কাটাছেড়া চলছে, তেমনি নেট দুনিয়া মেতে রয়েছে তারপর তো ছেড়ে ঘাসফুলে প্রত্যাবর্তন নিয়ে তৈরি এমনই সব ভাইরাল মিম-এ।

আরও পড়ুন- মুকুল রায়ের দলবদলকে কার্যত উপেক্ষা করলেন দিলীপ ঘোষ

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...