Thursday, May 14, 2026

করোনার মাঝেই ব্রিটেনে নতুন আতঙ্ক ‘মাঙ্কিপক্স’, নেই নির্দিষ্ট কোনও ওষুধ

Date:

Share post:

করোনায় গোটা বিশ্ব এখনও আতঙ্কে দিন কাটাচ্ছে। ভারত-সহ কোথাও কোথাও আবার মাথাচাড়া দিচ্ছে ব্ল্যাক ফাংগাস। এর মধ্যে ব্রিটেনে নয়া আতঙ্ক ছড়াচ্ছে ‘মাঙ্কিপক্স’। ইতিমধ্যেই সেখানে ২ জনের শরীরে এই ভাইরাসের খোঁজ মিলেছে। আর কারও শরীরের মাঙ্কিপক্স ভাইরাসের আক্রমণ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।

ব্রিটেনের নর্থ ওয়েলসে ২ জনের শরীরের মাঙ্কিপক্স ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে জানিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক। জানা গিয়েছে ২০১৭ সালে নাইজেরিয়ায় প্রথম এই ভাইরাসের খোঁজ মেলে।  গুটিবসন্ত গোত্রের ভাইরাস মাঙ্কিপক্স। তবে মাঙ্কিপক্সের সংক্রমণের মত্রা গুটিবসন্তের থেকে কম। মাঙ্কিপক্স মূলত প্রাণী থেকেই সংক্রমিত হয়। করোনার ক্ষেত্রেও প্রথমে প্রাণী থেকে সংক্রমণ ছড়ানোর তত্ব সামনে আসে।

আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন(সিডিসি)-র দাবি, মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার  ১২ দিন পর মাথা ও শরীরের বিভিন্ন পেশিতে ব্যথা অনুভব হয়। ক্লান্তি ভাব দেখা যায়। তবে ভাইরাস শরীরে ঢোকার ৩ দিন পর থেকেই ফুসকুড়ি বেরতে শুরু হয়। সঙ্গে হালকা জ্বর। ফুসকুড়ি আস্তে আস্তে গোটা শরীরে ছড়িয়ে পড়ে, সঙ্গে শুরু হয় চুলকানি। শারীরিক ক্লান্তি থাকে ২ থেকে ৪ সপ্তাহ। কাঠবিড়ালি এবং ২ প্রজাতির ইঁদুর দ্বারা এই ভাইরাস সংক্রমিত হয়।

সিডিসি জানিয়েছে, মাঙ্কিপক্সের বিশেষ কোনও ওষুধ নেই। তবে গুটিবসন্তের টিকা সিডোফোভির, এসটি-২৪৬ এবং ভ্যাকসিনিয়া ইমিউন গ্লোবিউলিন মাঙ্কিপক্সের সংক্রমণ আটকাতে ব্যবহার হতে পারে।

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...