Friday, April 3, 2026

ফেসবুকে তৃণমূলের নামে ফেক অ্যাকাউন্ট খুলে কুরুচিকর পোস্ট, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

এবার ফেসবুকে তৃণমূলের নামে ফেক অ্যাকাউন্ট খুলে কুরুচিকর পোস্টের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস।

কুপার্স পুরসভার প্রাক্তন পুর প্রধান তথা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রশান্ত সরকারের অভিযোগ, প্রায় মাসখানেক আগে তৃণমূল কংগ্রেস এবং কুপার্স দুই নাগরিক কমিটি নাম দিয়ে দুটি ফেসবুকের ফেক অ্যাকাউন্ট খোলা হয়। সেখানে বিভিন্নরকম কুরুচিকর ও অসম্মানজনক একাধিক পোস্ট করা হয়। তাঁদের অভিযোগ, এই ঘৃণ্য কাজ বিজেপির তরফ থেকেই করা হয়েছে। এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন-কাঁথির ত্রিপল-চুরি মামলায় হাইকোর্টে ‘রক্ষাকবচ’ পেলেন না শুভেন্দু অধিকারী

এই বিষয়টি নিয়ে রানাঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন কুপার্স শহর তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি। শুরু হয়েছে তদন্ত।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...