Thursday, May 14, 2026

রাস্তার উপরেই দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে আক্রান্ত যুবক, তদন্তে পুলিশ

Date:

Share post:

রাস্তার উপরেই দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে আক্রান্ত যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। চলছে তল্লাশি।

দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে আক্রান্ত এক যুবক। ঘটনাটি শান্তিপুর ১৭ নম্বর ওয়ার্ডের পোড়াডাঙা পাড়া এলাকার। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পোড়াডাঙা পাড়া এলাকার যুবক কানাই হরিজন (২৮) তাঁর স্ত্রীকে নিয়ে এলাকারই একটি দোকানে গিয়েছিলেন। ফেরার পথে বেশ কয়েকজন যুবক কানাই হরিজনের উপরে হঠাৎই হামলা চালায়। স্ত্রীর সামনেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে কানাই হরিজনকে, স্ত্রী চেচামেচি করতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্ত্রীর সামনে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে কানা হরিজন। ঘটনাস্থলে এলাকার লোকজন এসে কানাই হরি জনকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।

আরও পড়ুন-সেবক রংপো রেললাইনের টানেলে ধস, মৃত ২, আহত ৭, উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা

এই ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার ওই এলাকায় বোমাবাজির মতো ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। এছাড়াও এলাকায় প্রতিদিনই জুয়া মদের আসর বসায় প্রতিবাদ করলে হুমকির মুখে পড়তে হয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে কানাই হরিজনের পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...