Sunday, June 14, 2026

করোনা আবহে রাহুলের জন্মদিনে “সেবা দিবস” পালন কংগ্রেসের

Date:

Share post:

করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ে (Second Wave) বিপর্যস্ত দেশ। মহামারির (Pendamic) জেরে দেশজুড়ে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। করোনা মোকাবিলায় লকডাউনের (Lockdown) জেরে কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এই কঠিন পরিস্থিতিতে নিজের জন্মদিন (Birthday) পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

কংগ্রেসের পক্ষ থেকে টুইটারে লেখা হয়েছে, “জন্মদিনে শ্রী রাহুল গান্ধীর সুস্বাস্থ্য ও খুশি কামনা করি। মহামারির দ্বিতীয় ঢেউয়ের আবহে মিস্টার গান্ধী জন্মদিন না পালন করার সিদ্ধান্ত নিয়েছেন।”

আরও পড়ুন-সারদা মামলায় হাইকোর্টে জামিন পেলেন দেবযানী, তবে কি জেলমুক্তি?

এদিকে, রাজধানী দিল্লিতে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে রাহুল গান্ধীর জন্মদিন “সেবা দিবস” হিসেবে পালন করার। রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে কংগ্রেস দিল্লিতে অত্যাবশ্যক সামগ্রী, মাস্ক, ওষুধ বিতরণ করেছে। একইসঙ্গে দিল্লি কংগ্রেস নেতৃত্ব করোনা স্বজনহারাদের বাড়ি বাড়ি গিয়েও তাঁদের দিকে সাহায্য ও সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...