Monday, April 27, 2026

লর্ডসে অভিষেক টেস্টে মহারাজের শতরানের ২৫ বছর

Date:

Share post:

আজ ২২ জুন। ঠিক আজ থেকে ২৫ বছর আগে লর্ডসে(lords)ভারতবর্ষের ক্রিকেটের দাপট, ঔদ্ধত্য, অহঙ্কার দেখেছিল গোটা ক্রিকেট বিশ্ব( Cricket world)। ১৯৯৬ সালে ২২ জুন আপামর ক্রিকেট বিশ্ব দেখেছিল এক তরুণ ক্রিকেটাররের উত্থান। যে কিনা পরবর্তীকালে বিদেশর মাটিতে লড়তে শিখিয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে।

১৯৯৬ সালের ২২ জুন। লর্ডসে অভিষেক টেস্টে শতরান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)। সেই শতরানে ছিল দাপট, ঔদ্ধত্য, অহঙ্কার, শাসন, সৌন্দর্য।  ২৫ বছর পরেও যেন আজও লর্ডসের সেই শতরান মনে এক বিশেষ জায়গা তৈরি করে রেখেছে আপামোর ভারতবাসীর।

লর্ডসের মাঠে ওই একটি শতরানেই শুরু হয়েছে এক হার না মানা জেদের সূচনা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটা শতরান যেন পাল্টে দিল ভারতীয় ক্রিকেটকে। মহারাজের একটা শতরান যেন বুঝিয়ে দিল বিদেশের মাটিতে ভারত শুধু খেলতে আসেনি, জিততে এসেছে।

লর্ডসে ওই টেস্টে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আরেক ক্রিকেটার প্রথম টেস্ট খেলতে নামেন। তিনি হলেন আরেক সফলতম ক্রিকেটার রাহুল দ্রাবিড়।

সেই ঐতিহাসিক শতরান নিয়ে মঙ্গলবার টুইট করে বিসিসিআই। এদিন টুইটারে বিসিসিআই লেখে,” আজকের দিনে ১৯৯৬ সালে টেস্টে প্রথম শতরান করেন সৌরভ। টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটে বল লাগিয়ে ছিলেন দ্রাবিড়। আর তারপর বাকিটা ইতিহাস। ”

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের ম‍্যাচ ড্র হলে কী করা উচিত আইসিসির? জানালেন গাভাসকর

 

Related articles

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...