Sunday, April 26, 2026

করোনা সংক্রমণ: সারাদেশের সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন

Date:

Share post:

অতিমারির সংক্রমণ রুখতে এবার কঠোর অবস্থানে হাসিনা সরকার। দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এই সংক্রমণ রুখতে মঙ্গলবার থেকে ঢাকায় যেন বাইরের লোক প্রবেশ করতে না পারে সেজন্য আশেপাশের সাত জেলায় লকডাউনের ঘোষণা করেছে প্রশাসন।

মঙ্গলবার মধ্যরাত থেকে রাজধানী ঢাকার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ করা হচ্ছে। করোনার ভয়াবহ প্রকোপ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে পার্শ্ববর্তী সাত জেলায় চলমান লকডাউনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ঢাকার সঙ্গে দেশের অন্যান্য এলাকার যোগাযোগ থাকছে না। ঢাকা থেকে কোনও ট্রেন ছাড়বে না এবং ঢাকায় কোনও ট্রেন আসবে না। তবে লকডাউনের আওতায় থাকা জেলাগুলো বাদে দেশের অন্যান্য এলাকায় ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, যেমন- চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-ময়মনসিংহ, চট্টগ্রাম-সিলেট- এগুলো চলবে। শুধু ঢাকার সঙ্গে কোনও যোগাযোগ থাকবে না। মঙ্গলবার রাত ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও জানান মন্ত্রী।

সোমবার করোনার ভয়াবহ প্রকোপ থেকে রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে তার পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করে সরকার। জেলাগুলো হচ্ছে- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ। মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত এই লকডাউন চলবে।

আরও পড়ুন- করোনা মোকাবিলায় ৭৭.৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন! বলছে সমীক্ষা

Related articles

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...