Thursday, May 14, 2026

স্কটল‍্যান্ডকে হারিয়ে ইউরো কাপে শেষ ষোলোয় পৌঁছে গেল ক্রোয়েশিয়া

Date:

Share post:

স্কটল‍্যান্ডকে( scotland) হারিয়ে ইউরো কাপের)( euro cup) শেষ ষোলোয় পৌঁছে গেল ক্রোয়েশিয়া( croatia) । গ্রপ লিগের ম‍্যাচে ৩-১ গোলে জিতল লুকা মদ্রিচের দল। ম‍্যাচে এদিন দুরন্ত গোল করলেন মদ্রিচ।

ম‍্যাচের শুরু থেকেই আক্রমণ চালায় ক্রোয়েশিয়া। ম‍্যাচের ১৭ মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন নিকোলা ভ্লাসিচ। এরপর ম‍্যাচে পাল্টা আক্রমণ চালায় স্কটল‍্যান্ড। ম‍্যাচের ৪২ মিনিটে গোল করে স্কটল‍্যান্ডের হয়ে সমতা ফেরান কালাম ম্যাকগ্রেগর। প্রথমার্ধ স্কোর লাইন থাকে ১-১।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ক্রোয়েশিয়া। ম‍্যাচের ৬২ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে দ্বিতীয় গোলটি করেন মদ্রিচ। ম‍্যাচের ৭৭ মিনিটে মদ্রিচের কর্নার থেকে হেডে গোল করে ক্রোয়েশিয়ার হয়ে শেষ ষোলার রাস্তা নিশ্চিত করেন ইভান পেরিসিচ।

হেড টু হেড ও গোল পার্থক্য সমান থাকলেও চেক প্রজাতন্ত্রের থেকে এক গোল বেশি করার সুবাদে শেষ ষোলোয় উঠে গেল ক্রোয়েশিয়া। অন্যদিকে ইউরো থেকে বিদায় নিল স্কটল্যান্ড।

আরও পড়ুন:ম‍্যাচের ষষ্ঠ দিনে কী পরিকল্পনা ভারতের? সাংবাদিক সম্মেলনে এসে জানালেন শামি

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...