Sunday, March 15, 2026

‘বিজেপি ছাড়তে চাপ’, প্রত্যাশিতভাবে রাজ্যপালের কাছে একই অভিযোগ জন বার্লার

Date:

Share post:

আলাদা উত্তরবঙ্গ(North Bengal) রাজ্যের দাবি তুলে দলের ঘরে ও বাইরে সমালোচনার মুখে পড়েছেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা(John Barla)। প্রবল বিতর্কের মাঝেই বৃহস্পতিবার দার্জিলিঙে রাজ্যপাল জগদীপ ধনখড়ের(Jagdeep Dhankar) সঙ্গে দেখা করে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুললেন তিনি। যদিও রাজ্যপাল সাক্ষাতে আলাদা রাজ্যের দাবি নিয়ে রাজ্যপালের(governor) সামনে কিছু বলেছেন কি না সেই ব্যাপারে জন বার্লা কোনও মন্তব্য করতে চাননি। তবে আলাদা রাজ্যের দাবিতে যাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল, সেই বিজেপি নেতাদের সঙ্গে রাজ্যপালের এই সাক্ষাৎ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিয়েছে।

এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বার্লা অভিযোগ করেন, তাঁর নির্বাচনী ক্ষেত্রে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের দল ছাড়ার জন্য নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে ও ভয় দেখানো হচ্ছে। জন বার্লা জানান, “রাজ্যপালকে সব জানানো হয়েছে এবং তিনি আশ্বাস দিয়েছেন আইনের হাত থেকে কেউ ছাড় পাবে না।” যদিও বিজেপির এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের তরফে জানানো হয়েছে কাউকে কোনওরকম জোর করা হয়নি। রাজ্য ভাগের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে গিয়ে বিবেকের ডাকেই মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন।

পাশাপাশি রাজ্যপালকে তোপ দেগে তৃণমূল কংগ্রেসের স্পষ্ট কথা, রাজ্যপাল বিজেপির এজেন্ট। তিনি বিজেপির ভাষা বলবেন না তো কার কথা বলবেন? কলকাতার রাজভবনকে পার্টি অফিস বানিয়েছেন, এবার দার্জিলিঙেও এই একই কাজ করছেন। বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছেন। রাজ্যভাগ যারা করতে চাইছে, তাদের কথা বসে শুনছেন। গণতন্ত্রে এরচেয়ে ‘বড় বিদ্রূপ’ আর কী হতে পারে! প্রসঙ্গত, এদিন আলিপুরদুয়ারের সাংসদের সঙ্গে বিধায়ক মনোজ ওঁরাও সহ ত্রিস্তর পঞ্চায়েতের ৯ জন নির্বাচিত প্রতিনিধি ছিলেন। তাঁরা রাজ্যপালকে অভিযোগ জানিয়েছেন।

 

spot_img

Related articles

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...