Thursday, May 14, 2026

জম্মুর সেনা ক্যাম্পে দেখা গেল ড্রোন! জারি রেড অ্যালার্ট

Date:

Share post:

জম্মু বিমানঘাঁটিতে বিস্ফোরণের পর সন্দেহজনক দুটি ড্রোন দেখা গেল জম্মু সেনা ক্যাম্পে। ২৪ ঘণ্টাও কাটেনি জোড়া বিস্ফোরণের। তার মধ্যেই ফের ড্রোন দেখা গেল জম্মু সেনা ক্যাম্পে। সেনা সূত্রে জানা গিয়েছে, জোড়া ড্রোন উড়তে দেখেই সেখানে গুলি বর্ষণ শুরু করে জওয়ানরা। জঙ্গিদের ফের বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল বলে অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই জম্মু ও তাঁর পার্শ্ববর্তী সমস্ত সেনা ক্যাম্প বিমানঘাঁটিতে জারি হয়েছে রেড অ্যালার্ট।

শনিবার মধ্যরাতে জম্মু বিমানঘাঁটিতে জঙ্গিদের ড্রোন হামলা হয়েছিল। তারপর থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জম্মু ও সংলগ্ন এলাকা। তবে আবার ড্রোন হামলার আশঙ্কা করা হচ্ছে। এমন ঘটনায় আরও সতর্ক প্রশাসন। জম্মুতে সেনাঘাঁটিগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

আরও পড়ুন-ঝুঁকি না নিয়ে মরুদেশে সরিয়ে দেওয়া হল টি২০ বিশ্বকাপ, জানালেন সৌরভ

জম্মু জুড়ে বড়সড় নাশকতার ছক কষেছে জঙ্গিরা জানিয়েছে NIA। জম্মু সেনাঘাঁটির বিস্ফোরণের ঘটনার তদন্তভার হাতে নিয়েছে এনআইএ। জম্মুতে বায়ুসেনার বিমানঘাঁটি লক্ষ্য করে IED বিস্ফোরণের ঘটনায় ব্যবহার করা হয়েছে ড্রোন। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, এমন কায়দায় হামলা ভারতে এই প্রথম। তাঁরা অনুমান করছেন, চিনা ড্রোন কাজে লাগিয়ে পাক সীমান্ত পার থেকেই ভারতে ঢুকে এই নাশকতা চালানো হয়। আধিকারিকরা আরও জানান, হামলাকারীদের টার্গেটে আরও জায়গা রয়েছে তার ইঙ্গিত গতকালই মিলেছিল।

 

Related articles

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...