Friday, March 13, 2026

যাদবপুরে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের সঙ্গে বচসা স্থানীয়দের, লাঠিচার্জ বাহিনীর

Date:

Share post:

খোদ কলকাতা শহরের বুকে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের সঙ্গে বচসা ও হাতাহাতিতে জড়ালেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে আজ, মঙ্গলবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর (Jadavpur) অঞ্চল। গুরুতর জখম হয়ে বাঘাযতীন হাসপাতালে ভরতি আহতরা।

একটা সময় পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর লাঠির আঘাতে জখম হয়েছেন অন্তর ৭ জন। তাঁদের মধ্যে অধিকাংশই মহিলা বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। বিভিন্ন জেলা সফর করে এদিন কলকাতায় এসেছেন কমিশনের সদস্যরা। যাদবপুর এলাকাতে তাঁরা যান বেশকিছু পরিবারের সঙ্গে কথা বলতে। তখনই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা।

আরও পড়ুন:কৈলাসকে বিজেপির রাজ্য কমিটির বৈঠকে যোগ দিতে নিষেধ বিএল সন্তোষের!

স্থানীয়দের অভিযোগ, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের সঙ্গে বিজেপির কর্মী-সমর্থকরা ছিলেন। তারা কমিশনের সদস্যদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। এই সময় লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই লাঠির আঘাতে জখম হয়েছেন ৭ জন। বর্তমানে হাসপাতাল ভরতি তাঁরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 

spot_img

Related articles

ব্রিগেডের মোদির সভার জেরে শনিবার কলকাতায় যান নিয়ন্ত্রণ

জেলায় জেলায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি উপলক্ষ্যে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফর ও ব্রিগেড সমাবেশকে ঘিরে...

দানবাক্সে ৩.০৭ কোটি! কর্নাটকের মন্দিরে রেকর্ড সংগ্রহ

তিরুমালা তিরুপতি বা মহারাষ্ট্রের সিদ্ধি বিনায়ক বা পুরীর জগন্নাথ মন্দির নয়। এবার কর্ণাটকের শ্রী রেণুকা ইয়েল্লাম্মা মন্দিরের (Renuka...

কেন্দ্রের ভুল নীতিতেই ৪ সঙ্কটে দেশ! তুলোধনা তৃণমূলের, মোদির সভার মঞ্চ-সজ্জা নিয়ে কটাক্ষ

মোদি সরকারের ভুল নীতির ফলে দেশজুড়ে গ্যাস সঙ্কটের তীব্রতা বাড়ছে। ৪ সঙ্কটে পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার, তৃণমূল (TMC)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব হলিউডে! অস্কার অনুষ্ঠানে বিশেষ নিরাপত্তা 

যেকোনও মুহূর্তে ড্রোন হামলা (Drone attack alert) হতে পারে, তাই আসন্ন ৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (The 98th Academy...