Tuesday, April 21, 2026

ফের ড্রোন জম্মুর আকাশে, বিএসএফের গুলির তাড়ায় পালাল সীমানা ছেড়ে

Date:

Share post:

ফের ড্রোন (drone) জম্মুর আকাশে ( Jammu Skyline)। শুক্রবার ভোর ৪টে ২৫ মিনিট নাগাদ একটি ছোট হেক্সাকপ্টারকে উড়তে দেখা যায় ভারত-পাকিস্তান (India Pakistan international border) আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া আর্ণিয়া সেক্টরে । সীমান্ত পার করে ভারত ভূমিতে ঢুকতেই নজরে পড়ে যায় সীমান্তরক্ষী বাহিনীর। সঙ্গে সঙ্গেই ড্রোনটিকে লক্ষ্য করে চারপাশ থেকে গুলির বৃষ্টি শুরু করে জওয়ানরা। আর তারপরেই দ্রুত ভারতের সীমানা ছেড়ে পালিয়ে যায় ড্রোনটি। বিএসএফ (border security force ,BSF) সূত্রে জানা গিয়েছে, ড্রোনটিকে নিশানা করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গে পাকিস্তানে ফিরে যায় ড্রোনটি। বিএসএফের দাবি, ভারতের উপর নজরদারি চালাতেই বারবার সীমান্তের ওপার থেকে ড্রোন পাঠানো হচ্ছে।

 

গত রবিবার প্রথম জম্মুতে বায়ুসেনার বিমানঘাঁটিতে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। বায়ুসেনার বিমানঘাঁটিতে পরপর দুটি বিস্ফোরণ । ১ .৩৭ মিনিটে এবং দ্বিতীয়টি ১. ৪৩ মিনিটে। তখন প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, শক্তিশালী ড্রোনের মাধ্যমেই বিস্ফোরক বয়ে আনা হয়েছিল। ঘটনায় আহত হন বায়ুসেনার দুই মার্শাল। বর্তমানে এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে। নাশকতার ছক সীমান্তের ওপারে হয়েছে এমনটাই ভারতীয় সেনাবাহিনীর। যদিও পাকিস্তান এখনো এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি বা দায় স্বীকার করেনি।

 

Related articles

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...

ভোটের কাজে ‘ব্রাত্য’ সিভিক-ভিলেজ পুলিশ! নামছে ২ হাজারের বেশি কুইক রেসপন্স টিম, নির্দেশিকা জারি কমিশনের

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, ভিলেজ...

ইভিএম লুট করার ছক! কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সতর্ক করলেন মমতা

গোটা রাজ্যে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে বাংলায় জম্মু ও কাশ্মীরের মতো পরিস্থিতি দেখানোর প্রয়াস কেন্দ্রের বিজেপির সরকারের। নির্বাচন...