Wednesday, May 13, 2026

কালিয়াচক খুনকাণ্ডে নয়া মোড়: কী বলছে ময়নাতদন্তের রিপোর্ট?

Date:

Share post:

কালিয়াচক খুনকাণ্ডে নয়া মোড়। মূল অভিযুক্ত আসিফের বয়ানের সঙ্গে মিলছে না ময়নাতদন্তের (autopsy) রিপোর্ট। ময়নাতদন্তের রিপোর্টে আসিফের (Asif) মৃত বাবা ও মায়ের গলায় মিলেছে দাগের চিহ্ন। পুলিশের অনুমান বাবা-মাকে আগে শ্বাসরোধ করে খুন করেছিল অভিযুক্ত। তবে, জেরায় বা ঘটনার পুর্ণনির্মানের সময় এমন কোনও তথ্য পুলিশকে (Police) দেয়নি অসিফ। মৃত্যুর আগে বাবা-মায়ের সঙ্গে তার ধস্তাধস্তি হয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

ময়নাতদন্তের রিপোর্টে (Report) মৃত দুজনের গলায় দাগ পাওয়ার পরে ধন্দে পুলিশ। যদিও আসিফের বোন ও ঠাকুমার রিপোর্টে তেমন কিছু মেলেনি। কিন্তু বাবা-মায়ের গলায় দাগ কীভাবে হল, তা নিয়ে ফের আসিফকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

আরও পড়ুন-এবার বিজেপির হাতে থাকা উলুবেড়িয়ার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিলো তৃণমূল

আপাতত জেল হেফাজতে রয়েছে কালিয়াচক (Kaliachak) কাণ্ডের মূল অভিযুক্ত মহম্মদ আসিফ। জেল হেফাজতেই তাকে জেরা করবে পুলিশ।

 

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...