Thursday, May 7, 2026

অভিনব প্রতিবাদ, সিঙ্গুর থেকে সাইকেলে বিধানসভার পথে শ্রমমন্ত্রী বেচারাম মান্না

Date:

Share post:

হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। দাম বৃদ্ধির জেরে অভিনব প্রতিবাদ। সিঙ্গুর থেকে সাইকেল চালিয়ে বিধানসভায় আসছেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না রতনপুরের বাড়ি থেকে সকাল ৮টায় সাইকেল নিয়ে বেরিয়েছেন। বিধানসভায় পৌঁছে যাবেন বেলা ১২টার মধ্যে।

বুধবারই কলকাতায় পেট্রোলের দাম ১০০ টা পেরিয়েছে। ক্রমাগত বাড়ছে ডিজেলের দামও। সপ্তাহের শুরুতেই একাধিক জেলায় পেট্রোলের দাম পেরিয়েছিল ১০০ টাকা। আজ কলকাতায় ১০০ পার করল। মঙ্গলবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে হল ১০০ টাকা ২৩ পয়সা। ডিজেলের দাম লিটারে বেড়েছে ২৩ পয়সা হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা।

আরও পড়ুন-রেকর্ড! কলকাতায় আজ পেট্রোল বিক্রি হচ্ছে ১০০ টাকা ২৩ পয়সায়

জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি রান্নার গ্যাসের দাম গত ৬ মাসে ২৪১ টাকা বেড়েছে। পেট্রোল-ডিজেলের হু হু করে দাম বেড়ে চলায় দেশজুড়ে চলছে প্রতিবাদ। জ্বালানির দাম এতটা বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়বে বাজারে।

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...