Wednesday, May 6, 2026

ফোনে দিল্লির ডাক পেয়েছেন শান্তনু, ফোনের কাতর অপেক্ষায় অন্যরা

Date:

Share post:

মোদি মন্ত্রিসভায় বাংলার কার ভাগ্যে মন্ত্রিত্বের শিকে ছেঁড়ে তার জন্য অপেক্ষা আর তদ্বিরের অন্ত নেই বিজেপি শিবিরে। বুধবার সন্ধে ৬ টায় মন্ত্রিসভার (cabinet) মেগা রদবদলের (reshuffle) সম্ভাবনা। মন্ত্রী হওয়ার আশায় বাংলার যেসব সাংসদ চেনেজানা মহলে প্রবল তদ্বির শুরু করেছেন তার মধ্যে প্রথম নামটিই হল সাংসদ সৌমিত্র খাঁর। বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র সংগঠনের কাজকর্ম শিকেয় তুলে দিল্লির দোরে দোরে ঘুরছেন মন্ত্রী হওয়ার আশায়। ২০১৯ সালেও দেখা গিয়েছিল এই সৌমিত্র খাঁ নিজের মন্ত্রী হওয়ার স্বপ্ন প্রকাশ্যে জাহির করে সংবাদমাধ্যমে মন্তব্য করছেন, মন্ত্রিত্বের আপেল খেতে কার না ইচ্ছে করে! সেবার মন্ত্রিসভায় ঠাঁই না পেয়ে ফের এবার দিল্লিতে হত্যে দিয়ে থেকে বুঝিয়ে দিচ্ছেন, সংগঠনের দায়িত্ব পালনের চেয়ে মন্ত্রিত্বের জন্যই তিনি লালায়িত। সৌমিত্রর মত আরেক দলবদলু বিজেপি সাংসদ অর্জুন সিংও মন্ত্রিত্বের প্রত্যাশী। নিজের লোকসভা এলাকায় বিধানসভা ভোটে বিজেপি পর্যুদস্ত হলেও তিনি কেন্দ্রের মন্ত্রী হতে চান। তাঁর আশা, মুকুল রায়ের দলত্যাগের পর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁর নম্বর বাড়বে। একইভাবে আরেক প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকও দিল্লিতে বসে আছেন ডাকের আশায়। উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক জোর বেশি হওয়ায় মন্ত্রিত্বের প্রত্যাশী তিনি। এছাড়া তিনি বিধানসভা ভোটেও জিতেছিলেন। সেই জোরে নিজের হক বুঝে নিতে চান।

আরও পড়ুন-তারুণ্যে জোর, নানা গোষ্ঠী ও রাজ্যের প্রতিনিধিত্ব রেখে মোদি মন্ত্রিসভার রদবদল আজ

তবে বুধবার সকাল পর্যন্ত যা খবর, তাতে দিল্লিতে থেকে যাওয়ার ফোন পেয়েছেন একমাত্র সাংসদ শান্তনু ঠাকুর (shantanu thakur)। মতুয়া ঠাকুর পরিবারের এই সদস্যের মন্ত্রিত্ব প্রাপ্তির আশা তাই অনেকাংশেই উজ্জ্বল।

 

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...