Sunday, March 15, 2026

জ্বালানি তেল, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতায় জায়গায় জায়গায় তৃণমূলের মিছিল, অবস্থান বিক্ষোভ

Date:

Share post:

হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। কলকাতায় ১০১ টাকা ছাড়িয়েছে পেট্রোলের দাম। লিটার প্রতি ৩২ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৯৭ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম ১০০ ছোঁয়ার আগেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। এই পরিস্থিতিতে জেলায় জেলায় জ্বালানি দামবৃদ্ধির প্রতিবাদ-বিক্ষোভ চলল দিনভর।

এদিন রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র নেতৃত্বে একটি মিছিল হয়। সেখানে তৃণমূল নেতা সাইকেলে চেপে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মিছিলে নামেন।

এদিকে রাজাবাজার সায়েন্স কলেজের পাশে পেট্রোলের দামের সেঞ্চুরি আর ডিজেল, রান্নার গ্যাসের লাগাতার দাম বাড়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। সে উপস্থিত ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি জানান, “পেট্রোলের দামের সেঞ্চুরি আর ডিজেল, রান্নার গ্যাসের লাগাতার দাম বাড়ার প্রতিবাদে পেট্রোল পাম্পের সামনে এবং প্রতি ব্লকে তৃণমূল কংগ্রেস পরিবারের অবস্থান বিক্ষোভ। কোভিডবিধি মেনে। কিছু যেতে পেরেছি। একান্ত সময়াভাবে আরও অনুরোধ রাখা সম্ভব হয়নি। দুঃখিত। সবাই রাস্তায় নেমেছেন। আন্দোলন চলবে।”

পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন চেতলায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে বিক্ষোভে নামেন তৃণমূলের কর্মী সমর্থকরা।

আরও পড়ুন-নিজের জেলাতে ক্রমশই ব্রাত্য শুভেন্দু, অপসারিত আরও এক সংগঠন থেকে

তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাঁকুড়ার বড়জোড়ায় বিক্ষোভ হয়। সাইকেল ভ্যানে বাইক চাপিয়ে অভিনব প্রতিবাদ। বাইক নিয়ে হেঁটে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

শিবপুর মন্দিরতলায় রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ। উনুনে হাঁড়ি বসিয়ে, খাটে বাইক শুইয়ে রেখে প্রতিবাদ জানান তৃণমূল কর্মীরা।

সাইকেল চালিয়ে প্রতিবাদে সামিল হন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। এছাড়াও, ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী ১৩ কিলোমিটার পথ গরুর গাড়িতে চড়ে পাড়ি দেন।

 

spot_img

Related articles

প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত পাহাড়: দার্জিলিং-সিকিমে জনজীবন স্তব্ধ, মৃত ১

বসন্তের মাঝেই হিমালয়ের কোলে প্রকৃতির রুদ্ররূপ। আচমকাই আবহাওয়া পরিবর্তনের জেরে প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত হয়ে পড়ল দার্জিলিং...

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...