Friday, May 15, 2026

শ্রীলেখার নতুন লুকে ইন্দিরা গান্ধীর ছায়া! কিন্তু কেন?

Date:

Share post:

একেবারে নয়া লুকে শ্রীলেখা মিত্র। মাথায় কাঁচা-পাকা চুল, চোখে চশমা। হঠাৎ কেন এরকম লুক অভিনেত্রীর?

সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রীর আসন্ন ছবির ট্রেলার। নাম ‘ন্যায়—জাজমেন্ট ডে’। পরিচালনায় সুশান্ত রায়। সেই ট্রেলারে একেবারে অন্য রকম লুকে ধরা দিলেন শ্রীলেখা মিত্র।

হিন্দি ভাষায় তৈরি ছবি ‘ন্যায়—জাজমেন্ট ডে’। আদ্যোপান্ত রাজনৈতিক ছবি। ট্রেলারেই সেই ইঙ্গিত মিলল। সেই সিনেমাতেই অভিনেত্রীকে দেখা যাবে একেবারে ভিন্ন লুকে। এহেন লুকে ইন্ডাস্ট্রি যে তাঁকে আগে দেখেনি, তা বলাই বাহুল্য। একজন নেত্রীর চরিত্রে অভিনয় করছেন শ্রীলেখা। মেক-আপে উঁচু নাক, ছোট করে ছাঁটা চুল। তাতে পাক ধরেছে। চোখে সাঁটা মোটা ফ্রেমের গোল চশমা। ছবি বলছে, ইন্দিরা গান্ধী আর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উপর সমান প্রভাব ফেলেছেন। একদিকে প্রয়াত প্রধানমন্ত্রীর মতো চশমা তো অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর ন্যায় শাড়ি!

ছবিতে শ্রীলেখা ছাড়াও অভিনয় করছেন অখিলেন্দ্র মিশ্র, রবিন দাস, রাজীব গৌর সিং, পায়েল রায়, শাহিদুর রহমানের মতো অভিনেতারা। পরিচালক সুশান্ত রায়ের এটিই ডেবিউ ছবি। পরিচালক সুশান্তের কথায়, ‘এই ছবিতে কোনও নির্দিষ্ট ঘটনাকে তুলে ধরা হবে না। রাজনীতির প্রেক্ষাপটে এই ছবি মানবিক গল্প বলবে।’

আরও পড়ুন- জ্বালানির মূল্যবৃদ্ধি, প্রতিবাদে জেলাজুড়ে অবস্থান বিক্ষোভ তৃণমূলের 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...