Sunday, May 17, 2026

চুঁচুড়ায় গ্রেফতার ভুয়ো মানবাধিকার কমিশনের আধিকারিক

Date:

Share post:

ভুয়ো মানবাধিকার কমিশনের (Human rights Commission) উচ্চপদস্থ আধিকারিকের পরিচয়ে গ্রেফতার এক ব্যক্তি। কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের চাকরি করে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রঞ্জন সরকার (Ranjan Sarkar) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে। তিনি নীল বাতি গাড়ি নিয়ে ঘুরে বেড়াতেন। পুলিশের সন্দেহ হওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়। এএসপি (Acp) ১ মৌমিতা সাহা (Moumita Saha) তাঁকে গ্রেফতার করেন।

আরও পড়ুন-সনাক্ত করা যাচ্ছেনা, নিহত বিজেপি কর্মীর DNA পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

ঋষিকেশ পল্লিতে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন রঞ্জন। অভিযোগ, চাকরি দেওয়ার টোপ দিয়ে কমপক্ষে ২৫ জনের থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে রঞ্জন। এরপরই তাঁর বিভিন্ন বাড়িতে হানা দেয় চুঁচুড়া থানার পুলিশ। তার মোট ৬ টি গাড়ি নীল বাতি ওয়ালা গাড়ি আছে। এবং বেশ কয়েকটি বাইক আছে যেগুলিতে press লেখা রাখা হয়েছে। রঞ্জনের বেশ কয়েকটি বাড়ি আছে বলে জানা যায়। বহু বন্ধুর কাছ থেকেও রঞ্জন টাকা নিয়েছেন বলে জানা গিয়েছে। খবর জানাজানি হতেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

 

Related articles

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...