Monday, June 8, 2026

এখনো ভ্যাকসিন হয়নি মৃৎশিল্পীদের, পুজোর মুখে চিন্তায় কুমোরটুলি

Date:

Share post:

তৃতীয় ঢেউ (third wave of coronavirus) আসছেই। এদিকে দুর্গাপূজো় (Durga Puja festival) আসতে আর মাত্র কয়েকটা মাস বাকি। খুব ধুমধাম করে না হলেও গত বছরের মতো এবারও দুর্গাপূজা হচ্ছে এমনটাই আশা পুজো উদ্যোক্তা এবং জনসাধারণের। তাই কোভিড-বিধি (covid protocol) মেনে দুর্গাপুজোর আয়োজন শুরু করে দিয়েছেন কুমোরটুলির (kumartuli ) মৃৎশিল্পীরা। ক্রমশ কাজের তাগিদে পটুয়াপাড়ায় আসতে শুরু করেছেন কারিগর র। কিন্তু সমস্যা হল জেলা থেকে আসা বেশিরভাগ কারিগরই ভ্যাকসিন পাননি। যা রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কুমোরটুলিতে। কারণ কুমোরটুলিতে জায়গা কম। ছোট ছোট স্টুডিওতে(small area of studios) ঠাকুর গড়তে হয় । স্বল্প পরিসর ঘিঞ্জি এলাকায় গা ঘেষাঘেষি করে কারিগররা থাকে। কাজ করে। ঠাকুর গড়তে গিয়ে সামাজিক দূরত্ব সবসময় মেনে চলা সম্ভব নাও হতে পারে। তাই সকলেরই প্রতিষেধক পাওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়।

কুমোরটুলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতির সাধারণ সম্পাদক বাবু পাল বললেন, ‘‘প্রতিমা তৈরি করতে জেলা থেকে প্রায় ৩০০ জন কারিগর এসে গিয়েছেন। কিন্তু তাঁদের বেশির ভাগই প্রতিষেধক (vaccination) পাননি। তাই দুশ্চিন্তা হচ্ছে। পুরসভার তরফে কুমোরটুলির শিল্পী-কারিগরদের জন্য প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করা হলে ভাল হয়।’’ কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ বলছেন, ‘‘কেন্দ্র যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন পাঠাচ্ছে না। আর তাই শহরের টিকাকরণ কেন্দ্রগুলিতে ঠিকমতো প্রতিষেধক দেওয়া যাচ্ছে না। আলাদা করে শিবির করে প্রতিষেধক (vaccination centre) দেওয়া এই মুহূর্তে সমস্যার। তবে পর্যাপ্ত ভ্যাকসিন চলে এল অগ্রাধিকারের ভিত্তিতে কুমোরটুলির শিল্পীদের(artist of kumartuli) ভ্যাকসিন দেওয়া হবে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...