Thursday, May 14, 2026

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার নৈশালোকে অনুশীলন ধাওয়ানদের

Date:

Share post:

ডারহামে ( Durham) যখন পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে বিরাট কোহলির( virat kohli) ভারতীয় দল( india team)। সেখানে শ্রীলঙ্কার ( srilanka)মাটিতে প্রথমবার নৈশালোকে অনুশীলন করতে নেমে পড়ল শিখর ধাওয়ানের( shikhar dhawan) ভারতীয় দল। শুক্রবার সেই ছবি পোস্ট করে বিসিসিআই( bcci)। যেখানে দেখা যায় কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে নেমে পড়েছেন যুজবেন্দ্র চ‍্যাহাল, সূর্যকুমার যাদবরা। খোশ মেজাজে ভারতীয় দল।

১৮ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম‍্যাচ খেলতে নামবে শিখর ধাওয়ানের দল। তার আগে নিজেদের গুছিয়ে নিতে মরিয়া টিম ইন্ডিয়া। দলের দায়িত্বে রয়েজেন রাহুল দ্রাবিড়। দ্রাবিড়ে প্রশিক্ষণে খেলতে মুখিয়ে ধাওয়ানরা। শুক্রবার অনুশীলন শেষে সেই কথাই বলতে শোনা গেল দলের ব‍্যাটসম‍্যান সূর্যকুমারের গলায়। এদিন তিনি বলেন,” এই দলে একাধিক সদস্য রয়েছে। প্রত্যেক ক্রিকেটারের আলাদা সমস্যা রয়েছে। সবার কথা শোনা খুবই কঠিন। তবে রাহুল স্যর মাথা ঠাণ্ডা রেখে খুবই গুরুত্ব দিয়ে দেখছেন। ওঁর মতো মানুষের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করাই তো আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। অনুশীলনের প্রতিটি জিনিস তিনিই খুটিয়ে দেখেন। তাই আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে।”

এদিকে অনেক দিনপর নৈশালোকে অনুশীলন নামেন ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়ারা। নৈশালোকে বল করতে পেরে খুশি দলের তারকা বোলার ভুবনেশ্বর কুমার। তিনি বলেন,” অনেক দিন নৈশালোকে অনুশীলন না করলে বল দেখার ক্ষেত্রে সমস্যা হয়। তাই সিরিজ শুরু হওয়ার আগে এমন অনুশীলনে দল সাহায্য পেল।”

আরও পড়ুন:ডারহাম পৌঁছে অনুশীলন শুরু বিরাট কোহলিদের

 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...