Thursday, May 14, 2026

করোনার থাবায় জর্জরিত অলিম্পিক্স, এবার আক্রান্ত দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের তিন সদস্য

Date:

Share post:

অলিম্পিক্সে ( Olympics ) করোনার( corona) প্রকোপ বেড়েই চলেছে। এবার করোনায় আক্রান্ত হল দক্ষিণ আফ্রিকার ( south Africa )ফুটবল দলের তিন সদস্য। এঁদের মধ্যে দু’জন ফুটবলার।

এদিন দক্ষিণ আফ্রিকা দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দুই ফুটবলার কোভিডে আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও আক্রান্ত হয়েছেন ফুটবল দলের ভিডিয়ো বিশ্লেষক। এঁরা সবাই জাপানে অলিম্পিক ভিলেজেই রয়েছেন।

আগামী বৃহস্পতিবার আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে অলিম্পিক্সে ফুটবল অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা।

এদিন  দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানান হয়, ” দলের তিনজনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এদের মধ্যে দু’জন ফুটবলার রয়েছে। দুই ফুটবলারই জানায় তাদের জ্বর এসেছে। তাপমাত্রা খুব বেশি ছিল। তারপরেই তাদের কোভিডের ফল পজিটিভ আসে।”

আরও পড়ুন:মূল চুক্তিপত্রে সই না করায় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুর সামনে বিক্ষোভ, পড়ল একাধিক পোস্টার

 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...