Saturday, March 14, 2026

তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন মমতাই

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়কেই সংসদীয় দলের চেয়ারপার্সন চান তৃণমূল সাংসদরা। এই মর্মে দল প্রস্তাব নিয়েছে। নেত্রীকে সেই অনুরোধ পাঠানোও হয়েছে। এর মধ্যে দিয়ে আবারও বার্তা গেল গোটা দেশের কাছে, জাতীয় রাজনীতিতে অবিজেপি বিকল্পের ভরকেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদধ্বনি স্পষ্ট।
বৃহস্পতিবার সংসদীয় দলের বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল এই মর্মে। শুক্রবার তা সামনে আনে দল। সাংবাদিক বৈঠক করেন সুখেন্দুশেখর রায় ও ডেরেক ওব্রায়েন। জানিয়ে দেন সংসদীয় দলের সিদ্ধান্ত।
সাংবাদিকদের কারুর কারুর প্রশ্ন ছিল, নেত্রী তো এখন বাংলার মুখ্যমন্ত্রী। তাহলে সংসদীয় দলের চেয়ারপার্সন কেন?
সুখেন্দু এবং ডেরেক বলেন,” মমতা বন্দ্যোপাধ্যায় সাত বারের সাংসদ। চারবার কেন্দ্রীয় মন্ত্রী। তার মধ্যে দুবার রেলমন্ত্রী। তিনবার মুখ্যমন্ত্রী। জাতীয় রাজনীতিতে বিপুল অভিজ্ঞতা। সবাই পছন্দ করেন। সম্মান করেন। তিনি চেয়ারপার্সন থাকলে তাঁর অভিভাবকত্বে সংসদীয় দল আরো ভালোভাবে চলবে। সেই কারণেই সাংসদরা সবাই নেত্রীকেই সংসদীয় দলের চেয়ারপার্সন পদে চান।”
বস্তুত তৃণমূল সাংসদদের এই অভিনব সিদ্ধান্তে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদধ্বনি আরও তীব্রতর হল। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি আসছেন 26 জুলাই। তার আগে এই সিদ্ধান্তে বোঝা গেল অবিজেপি জোটের সমীকরণে তৃণমূল যথেষ্ট কোমর বেঁধে নামছে। নেত্রীর সঙ্গে দিল্লিতে কথা হবে বিভিন্ন দলের শীর্ষনেতৃত্বের সঙ্গে। এর ফাঁকে বাংলার সরকারি কিছু দরকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথাও রয়েছে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...