Wednesday, May 13, 2026

করোনার কারণে টসের পর বাতিল ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় একদিনের ম‍্যাচ

Date:

Share post:

করোনা ( corona) জন্য বাতিল হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ (west indies)  বনাম অস্ট্রেলিয়ার ( Australia )দ্বিতীয় একদিনের খেলা। টস হল, কিন্তু একটি বলও খেলা হল না এদিনের ম‍্যাচে। টসের পরই খবর আসে করোনায় আক্রান্ত কোন একটি ক্রিকেট দলের সাপোর্ট স্টাফ। এই খবর আসতেই ম‍্যাচ বাতিল করে দেওয়া হয় ম‍্যাচ। কোয়ারেন্টাইনে চলে যায় দুই দল। তবে কোন দলের সাপোর্ট স্টাফ কোভিডে আক্রান্ত হয়েছে সেটা স্পষ্ট করেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

এদিন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট  বোর্ড বিবৃতিতে জানিয়েছে, ” করোনায় কোনও ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়নি। সাপোর্ট স্টাফদের একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। সেই ব্যক্তির করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পরেই দুই দলকে সঙ্গে সঙ্গে হোটেলে পাঠিয়ে দেওয়া হয়। নতুন করে আবার সবার কোভিড পরীক্ষা করা হবে। নেগেটিভ ফল আসার আগে পর্যন্ত দুই দলের সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

পাঁচ ম্যাচের টি-২০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছে  অস্ট্রেলিয়া দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতে নিয়েছে। এখন চলছে একদিনের সিরিজ। একদিনের ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:করোনা মুক্ত হয়ে ড‍ারহ‍্যামে দলের সঙ্গে যোগ দিলেন ঋষভ পন্থ

 

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...