Friday, May 15, 2026

পেগাসাস কাণ্ড: রাজভবনের সামনে বিক্ষোভ দেখিয়ে আটক কংগ্রেস সমর্থকরা

Date:

Share post:

পেগাসাস ইস্যুতে শুরু থেকেই তৃণমূলের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। এমনকী, জাতীয়স্তরে পেগাসাসকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন হ্যাকিংয়ের অভিযোগ ঘিরে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কড়া সমালোচনা করে ট্যুইট করে কংগ্রেস।

সেই ট্যুইটে লেখা হয়, ‘‘শত্রুদের চোখে চোখে রাখতে হয়’’। এই প্রবাদ মেনে চলতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলেছেন প্রধানমন্ত্রী মোদি। সঙ্গে লেখা হয় হ্যাশট্যাগ ‘‘পেগাসাসস্নুপগেট’’। ট্যুইটটির সঙ্গে অভিষেকের একটি ছবিও পোস্ট করা হয়েছে। তাতে লেখা, ‘’আপনি ক্রোনোলজিটা বুঝুন। পেগাসাস স্পাইওয়্যারের নিশানায় কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। কখন? ২০২১। কেন? পশ্চিমবঙ্গের ভোট।’’ সবার নীচে লেখা, ‘সীমাহীন নিরাপত্তাহীনতায় ভুগছে মোদি সরকার।’’

এরপরই সোমবার পেগাসাস কাণ্ড নিয়ে সরব হয়ে রাজভবন অভিযান করে প্রদেশ কংগ্রেসের একাংশ। যা এ রাজ্যে রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। তবে করোনা মহামারি আবহে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ জমাট বাঁধার আগেই পুলিশ তা ছত্রভঙ্গ করে। আটক করা হয় বেশ কয়েকজন প্রদেশ নেতা ও কর্মীকে।

আরও পড়ুন- দলীয় কার্যালয়ে ‘হাতাহাতি’, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিজেপির যুব নেতার

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...