Thursday, May 14, 2026

নিজের হার নিয়ে মুখ খুললেন মেরি, উঠল জার্সি বিতর্ক

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) নিজের হার নিয়ে এবার মুখ খুললেন মেরি কম( mary kom)। গতকালই ইংগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ২-৩ ব্যবধানে হেরে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন মেরি। এরপরেই বিচারকদের বিরুদ্ধে অন্যায্য সিদ্ধান্তের অভিযোগ তুললেন ভারতীয় বক্সার।

ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচের পর হাত তুলে উচ্ছ্বাস করতে থাকেন মেরি, ভেবেছিলেন তিনিই জিতেছেন। কিন্তু একটু পরেই ভুল ভাঙে তাঁর। বুঝতে পারেন প্রতিপক্ষের জয় ঘোষণা করা হয়েছে। আজ সকালে গতকালের ম‍্যাচ নিয়ে টুইটে নিজের ক্ষোভ উগরে দেন মেরি, তিনি লেখেন, গতকাল  ম্যাচ শুরুর আগে জার্সি চেঞ্জ করতে বলেন আয়োজকরা! বাধ্য হয়ে নীল রঙের জার্সি পরে নামেন তিনি। এ বিষয়ে আগে জানানোই হয়নি তাঁকে! কেন জার্সি পাল্টাতে বলা হল বুঝতে পারলাম না।”

সব মিলিয়ে গোটা ঘটনায় পুরোটাই অবাক মেরি কম।

আরও পড়ুন:আবারও করোনার হানা ভারতীয় দলে, আক্রান্ত যুজবেন্দ্র চ‍্যাহাল এবং কৃষ্ণাপ্পা গৌথম

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...