Saturday, May 16, 2026

আগামী দিনে সারা দেশে ‘খেলা হবে’: ঘোষণা মমতার

Date:

Share post:

পূর্বঘোষণা মত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম(netaji indoor stadium) থেকে ‘খেলা হবে'(Khela hobe) প্রকল্পের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই প্রকল্পের মাধ্যমে ১৬ আগস্ট IFA ৩০৩ টি ক্লাবকে দশটি করে বল ও ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গ্রামের গরিব ক্লাব গুলিকে ১ লক্ষ ফুটবল দেওয়ার কথাও ঘোষণা করা হয়। শুধু তাই নয় বিধানসভা নির্বাচনের আগে গোটা বাংলায় জনপ্রিয়তার শিখরে পৌঁছানোর ‘খেলা হবে’ স্লোগানকে চিরস্থায়ী করতে নানান ধরনের কর্মসূচি পালন করার নির্দেশ দেন বাংলার মুখ্যমন্ত্রী।

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘খেলা হবে’ প্রকল্পের সূচনায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গোটা দেশে খেলা হবে স্লোগান জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। আগামী দিনে সারা দেশে ‘খেলা হবে’। খেলা হবে স্লোগানকে চিরস্থায়ী করার জন্য বিভিন্ন কর্মসূচি নিতে হবে। পার্লামেন্ট থেকে শুরু করে গোটা দেশে খেলা হবে স্লোগান জনপ্রিয়, এটা আমাদের গর্ব।” এর পাশাপাশি তিনি বলেন, “ইতিমধ্যেই রাজ্যজুড়ে একাধিক স্টেডিয়াম তৈরি করেছি আমরা। ২৫ লক্ষ ক্লাবকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। খেলা হবে প্রকল্পে ১ লক্ষ বল গ্রামের গরিব ক্লাব গুলিকে দেওয়া হবে।” পাশাপাশি তিনি আরও বলেন, “১৬ আগস্ট ‘খেলা হবে’ দিবসে IFA ৩০৩টি ক্লাবকে ১০টি বল দেওয়া হবে, পাশাপাশি ১৫ হাজার টাকা করে দেওয়া হবে এই সকল ক্লাব গুলিকে।”

আরও পড়ুন:ত্রিপুরা সফরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কী বললেন তিনি

এদিনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “IFA-কে বিশেষ গুরুত্ব দিতে চায় রাজ্য সরকার। আমরা আগে ওদের জন্য সেভাবে কিছু করতে পারিনি।” পাশাপাশি তিনি জানান, “মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানকে ৩০০টি বলের টোকেন দেওয়া হবে। রাজ্য সরকারের খেলাশ্রী প্রকল্প থেকেই ক্লাবগুলোকে সাহায্য করছি আমরা।রাজ্যজুড়ে একাধিক স্টেডিয়াম করেছি আমরা। আগামীদিনে আরও স্টেডিয়াম গড়ার লক্ষমাত্রা নিয়ে এগোচ্ছি আমরা।”

 

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...