Thursday, May 14, 2026

টোকিও অলিম্পিক্সে সেমিফাইনালে বজরং পুনিয়া

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) সেমিফাইনালে বজরং পুনিয়া( bajrang punia)। এদিন পুরুষদের ৬৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন ইরানের মোর্তেজা ঘিয়াসিরকে। পিনফলে জিতলেন বজরং। চোট নিয়েও, এদিনের ম‍্যাচে দুরন্ত লড়াই করলেন ভারতের এই কুস্তিগীর।

ম‍্যাচে এদিন শুরুতে দাপট দেখান ঘিয়াসির। শুরতে পয়েন্ট তুলে নেন তিনি। প্রথম পিরিয়ড পর্যন্ত থাকে এই ফল । তবে দ্বিতীয়ার্ধে দুরন্ত ক‍্যামব‍্যাক করেন ভারতীয় কুস্তিগীর। বজরং দারুণ লড়াই করে পয়েন্ট সংগ্রহ করে জয় হাসিল করেন বজরং। পিন ফল করান প্রতিপক্ষকে। যার জেরে জয় হাসিল করেন বজরং।

সেমিফাইনালে বজরং পুনিয়ার সামনে কঠিন লড়াই। আজারবাইজানের হাজি আলিয়েভের বিরুদ্ধে নামবেন তিনি। সেখানে আলিয়েভকে হারাতে পারলে ভারতের ষষ্ঠ পদকটি নিশ্চিত করবেন বজরং।

আরও পড়ুন:গ্রেট ব্রিটেনের কাছে ৩-৪ গোলে হেরে ব্রোঞ্জ হাতছাড়া ভারতের মহিলা হকি দলের

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...