Wednesday, May 13, 2026

বাড়ি ভাঙচুরের পর তৃণমূল নেতাকে মারধর, অভিযোগ অস্বীকার বিজেপির

Date:

Share post:

তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরকে ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে উঠল মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকা। অভিযোগ তির বিজেপির দিকে। তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের পাশাপাশি মারধরেরও অভিযোগ। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বিজেপির।

নির্বাচনে হেরে আরও প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠছে বিজেপি। কেন্দ্রীয় নেতাদের লাগাতার উস্কানিতে চলেছে হামলা, মারধর। হরিশ্চন্দ্রপুর থানার সামনেই বাড়ি স্থানীয় বিজেপি নেতা অর্জুন কেশরীর। পাশেই তৃণমূল নেতা সোনু কেশরীর বাড়ি। বিজেপি নেতা অর্জুন গভীর রাতে নিজের বাড়ি ভাঙতে গিয়ে প্রতিবেশী তৃণমূল নেতা সোনুর জায়গা দখল করে নেয় বলে অভিযোগ। সোনুর মা বাধা দিতে গেলে তাঁকে মারধর করে, ছুরি দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় অর্জুন। সোনুর মায়ের দাবি দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে অর্জুন দখল করে রয়েছে। এখন এটাকে বিক্রি করতে চাইছে।

মালদহ জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর হেমন্ত শর্মা জানান, ‘এটাই বিজেপির সংস্কৃতি। সোনু কেশরী ভোটে ভালো কাজ করেছিল। তাই হারের বদলা বিজেপি এই ভাবে নিচ্ছে। আমরা আইনের ওপর ভরসা করি, পুলিশ প্রশাসনকে বলা হয়েছে বিষয়টি দেখার জন্য।’

আরও পড়ুন- ভ্যাকসিনের ঘাটতি মেটাতে ফের রাজ্যে এসে পৌঁছল কোভিশিল্ড ও কোভ্যাকসিনের ডোজ

 

 

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...