Thursday, May 7, 2026

১৫ অগাস্ট দেশজুড়ে হামলার ছক? জারি রেড অ্যালার্ট

Date:

Share post:

১৫ আগস্ট (15 august independence day) স্বাধীনতা দিবসের দিনে দেশজুড়ে লাগাতার হামলা চালাতে পারে জঙ্গিরা (terrorist attack)। গোয়েন্দাদের গোপন রিপোর্টে এমন খবর পেয়েছেন সেনাবাহিনীর অফিসাররা। জানা গিয়েছে, স্বাধীনতা দিবসে হামলার ছক কষছে জঙ্গিরা। গোয়েন্দারা জানতে পেরেছে পাক মদতপুষ্ট আল-কায়েদা জঙ্গি গোষ্ঠী এই নাশকতা ঘটানোর ছক কষছে। তাদের মূল লক্ষ্য নাকি দিল্লির লালকেল্লা। আর সেই কাজের জন্য ৬ সন্ত্রাসবাদীকে ইতিমধ্যেই ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা দিল্লি এবং সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় আত্মগোপন করে আছে। সেখানে বসেই হামলার শেষ মুহূর্তের ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে । গোয়েন্দা রিপোর্টে এমন খবরই পাওয়া গিয়েছে। ফলে

রাজধানীবাসীকে সতর্ক করতে এবার ৬ আল কায়েদা জঙ্গির পোস্টার লাগালো দিল্লি পুলিশ।লালকেল্লার চত্বরে সব ক’টি দেওয়ালে পোস্টার লাগিয়ে দিয়েছে পুলিশ। জঙ্গিদের সম্ভাব্য ছবি ও নামসহ তাদের ঠিকানাও দেওয়া রয়েছে ওই পোস্টারে । দিল্লি জুড়ে মাইকিং করা হচ্ছে সন্দেহজনক কাউকে দেখলেই পুলিশকে খবর দিতে বলা হয়েছে। পুলিশের দাবি, ছবির ‘মোস্ট ওয়ান্টেড’ ৬ জঙ্গির সঙ্গে আল কায়েদার যোগ রয়েছে। গোয়েন্দারা মনে করছেন স্বাধীনতা দিবসের প্রাক্কালে বা স্বাধীনতা দিবসের দিনে কৃষকদের বড় আন্দোলন হওয়ার কথা। সেই ভিড়ের মধ্যে জঙ্গিরা মিশে গিয়ে নাশকতা ঘটাতে পারে। কৃষক আন্দোলনে সামিল হয়ে সন্ত্রাসবাদী হামলা চালাতে পারে জঙ্গিরা। রাজধানীর সুরক্ষায় ইতিমধ্যেই ড্রোন ওড়ায় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। তবে এই প্রথমবার নয়। প্রতি বছরই স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তার করা বেষ্টনীতে মুড়ে ফেলা হয় রাজধানী দিল্লিকে তবে যেহেতু এবার নাশকতার খবর ফাঁস হয়ে গেছে আগেই তাই সাবধানতার ক্ষেত্রে বেশি পদক্ষেপ করা হচ্ছে। নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম ফাক রাখতে চাইছে না দিল্লি পুলিশ এবং গোয়েন্দারা।

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...