Wednesday, May 13, 2026

উপনির্বাচন থেকে ত্রিপুরা: তৃণমূলের সুরেই আলোচনা সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে

Date:

Share post:

সিপিআইএমের (Cpim)  কেন্দ্রীয় কমিটির তিন দিনের বৈঠকে গুরুত্বই পেল না পশ্চিমবঙ্গে শূন্য হয়ে যাওয়ার বাস্তবতা। অন্তত সোমবার দলের তরফ থেকে প্রকাশ হওয়া প্রেস বিজ্ঞপ্তিতে সেটাই দেখা যাচ্ছে। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর্যালোচনায় বসেছিল সিপিআইএমের কেন্দ্রীয় কমিটি। শুক্রবার থেকে রবিবার তিনদিনের বৈঠকে বিভিন্ন বিষয়ে হয়। সেখানে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের দাবিতে তৃণমূলের পাশেই সিপিআইএম দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

 

এছাড়াও, সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী, অবিজেপি এবং অতৃণমূল, ধর্মনিরপেক্ষ যে কোনও শক্তির সঙ্গে নির্বাচনী জোট করবে দল। অর্থাৎ ২০২১-এর বিধানসভা নির্বাচনের মতো কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খোলা রাখল সিপিআইএম- এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ার ক্ষেত্রে সর্বাধিক বয়স ৮০ থেকে কমিয়ে ৭৫ বছর করা হল।

ত্রিপুরা (Tripura) ইস্যুতেও সরব সিপিআইএম। সে রাজ্যে গণতন্ত্র বিপন্ন। কার্যত তৃণমূলের সুরেই বিপ্লব দেব (Biplab Dev) সরকারের বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ তুলেছেন সীতারাম ইয়েচুরিরা (Sitaram Yechuri)। এই অভিযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে দেখা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানানোর সিদ্ধান্তও নিয়েছে সিপিএম।

 

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...